শান্তি চুক্তির পরও তালেবানের ওপর মার্কিন বাহিনীর বিমান হামলা
https://parstoday.ir/bn/news/world-i77978-শান্তি_চুক্তির_পরও_তালেবানের_ওপর_মার্কিন_বাহিনীর_বিমান_হামলা
আফগানিস্তানের তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে কথিত শান্তি চুক্তি সই হওয়ার কয়েকদিন পর তালেবানের ওপর মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে আজ (বুধবার) এই হামলা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০২০ ১৩:৪১ Asia/Dhaka
  • শান্তি চুক্তি সইয়ের পর তালেবান ও গ্রামবাসীর  শোকরানা দোয়া
    শান্তি চুক্তি সইয়ের পর তালেবান ও গ্রামবাসীর শোকরানা দোয়া

আফগানিস্তানের তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে কথিত শান্তি চুক্তি সই হওয়ার কয়েকদিন পর তালেবানের ওপর মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে আজ (বুধবার) এই হামলা হয়।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট জানান, এটি ছিল মূলত প্রতিরক্ষামূলক হামলা। তালেবান আফগান নিরাপত্তা বাহিনীর ওপর যে হামলা চালিয়ে আসছিল তা ঠেকাতে মার্কিন সেনারা বিমান হামলা চালিয়েছে। কর্নেল সনি লেগেট বলেন, মার্কিন সামরিক বাহিনী তালেবানের সঙ্গে চুক্তি মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তবে আফগান সরকারি সেনাদের রক্ষা করাও তাদের দায়িত্ব। কর্নেল লেগেট বলেন, বিমান হামলার মাধ্যমে মার্কিন বাহিনী সেই দায়িত্বই পালন করেছে।

গত শনিবার কাতারের রাজধানী দোহায় মার্কিন সরকার এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি সই হয়। এরপর আফগান সেনাদের ওপর হামলা জোরদার করেছে তালেবান। গতরাতে সিরিয়াজ হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ সদস্য নিহত হয়েছে। মার্কিন সরকার এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি সই হলেও আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে জোরালো সন্দেহ রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৪