রুশ গোয়েন্দা বিমানের গতিরোধের চেষ্টা করেছে মার্কিন-কানাডার জঙ্গি বিমান
-
রুশ গোয়েন্দা বিমানকে তাড়া করছে মার্কিন ও কানাডার জঙ্গি বিমান
মার্কিন এবং রাজকীয় কানাডীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানগুলো রাশিয়ার দুই গোয়েন্দা বিমানের গতিরোধ করার চেষ্টা করেছে। উত্তর আমেরিকান বিমানমহাকাশ প্রতিরক্ষা কমান্ড বা সংক্ষেপে নোরাড এ কথা জানিয়েছে।
টুইটার বার্তায় নোরাড বলেছে, রাশিয়ার দুইটি টিইউ-১৪২ নৌ-গোয়েন্দা বিমান আলাস্কার মার্কিন বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চল বা এডিআইজেডে ঢোকার পর দেশ দুইটির জঙ্গি বিমানগুলো তাদের দিকে ধেয়ে যায়।
আলাস্কার উত্তর থেকে রুশ বিমান দুটি এডিআইজেডে ঢুকেছে বলে জানিয়েছে নোরাড। ঢোকার পর ওই এলাকার আকাশ সীমায় প্রায় চার ঘণ্টা টহল দেয় এ দুই বিমান। এ সময়ে মার্কিন এবং কানাডীয় জঙ্গি বিমানগুলো রুশ গোয়েন্দা বিমান দুটির পেছনে পেছনে ঘুরেছে।
অবশ্য, রুশ বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় ছিল। আলাস্কা উপকূল থেকে ৫০ নটিক্যাল মাইল দূরত্বে অবস্থান করলে এই দুই বিমান আমেরিকা বা কানাডার আকাশসীমায় ঢুকেনি।
পার্সটুডে/মূসা রেজা/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।