১০ জনের বেশি একসঙ্গে সমবেত হওয়া থেকে বিরত থাকুন: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i78345-১০_জনের_বেশি_একসঙ্গে_সমবেত_হওয়া_থেকে_বিরত_থাকুন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের জনগণকে আগামী ১৫ দিন পর্যন্ত একসঙ্গে ১০ জনের বেশি এক স্থানে সমবেত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০২০ ০২:৪০ Asia/Dhaka
  • করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট
    করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের জনগণকে আগামী ১৫ দিন পর্যন্ত একসঙ্গে ১০ জনের বেশি এক স্থানে সমবেত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প গতকাল (সোমবার) স্থানীয় সময় বিকেলে সাংবাদিক সম্মেলনে বলেন, করোনাভাইরাসের কারণে আমেরিকার ৫০ অঙ্গরাজ্যে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তা আগামী গ্রীষ্মের শেষ নাগাদ বা তার চেয়েও বেশি সময় ধরে স্থায়ী হতে পারে।

করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমরা অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে কাজ করছি যা দ্রুত ছড়িয়ে পড়ছে। এরা (বিশেষজ্ঞরা) আগামী জুলাই বা আগস্ট নাগাদ এই ভাইরাসের প্রকোপ শেষ হবে বলে ধারনা করলেও জরুরি অবস্থা আরো বেশি সময় ধরে স্থায়ী হতে পারে।”

ইউরোপীয় দেশগুলোর মতো গোটা আমেরিকাকে কোয়ারেন্টিন করার বা কানাডার সঙ্গে এখনই সীমান্ত বন্ধ করে দেয়ার পরিকল্পনা নেয়া হয়নি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্রের যেসব এলাকায় করোনাভাইরাসের প্রকোপ বেশি সেসব এলাকায় যাতায়াত নিষিদ্ধ করা হতে পারে বলে তিনি জানান।

গতকাল (সোমবার) পর্যন্ত আমেরিকায় ৪,১০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এখন পর্যন্ত ৭১ জন কোভিড-১৯ রোগের আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার দেশে জাতীয় কোয়ারেন্টিন ঘোষণা করেছেন, কানাডা তার সবগুলো সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সুইজারল্যান্ড সরকার করোনাভাইরাস মোকাবিলার উদ্দেশ্যে সেনাবাহিনী তলব করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।