অতি-বৃহৎ রকেট উৎক্ষেপকের পরীক্ষায় সফল হলো উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i78682-অতি_বৃহৎ_রকেট_উৎক্ষেপকের_পরীক্ষায়_সফল_হলো_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া ঘোষণা করেছে, অতি-বৃহৎ রকেট উৎক্ষেপকের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩০, ২০২০ ০৮:১৯ Asia/Dhaka
  • অতি-বৃহৎ রকেট উৎক্ষেপক
    অতি-বৃহৎ রকেট উৎক্ষেপক

উত্তর কোরিয়া ঘোষণা করেছে, অতি-বৃহৎ রকেট উৎক্ষেপকের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

উত্তর কোরিয়া আজ(সোমবার) এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, একদিন আগে রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে পিয়ংইয়ং কৌশল এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলোর পরীক্ষা চালানো হয়।

অতি-বৃহৎ রকেট উৎক্ষেপকের পরীক্ষা চলছে - ফাইল ছবি

এ পরীক্ষা সফল ভাবে চালানো হয় বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। গতকাল সকালে উত্তর কোরিয়ার উপকূলবর্তী ওনসান শহর থেকে স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি ৩০ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে গিয়ে ২৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয় বলে দক্ষিণ কোরিয়া একটি সূত্র জানিয়েছিল।

এ পরীক্ষায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সন্তোষ প্রকাশ করেন বলে জানায় কেসিএনএ।

পার্সটুডে/মূসা রেজা/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।