আমেরিকায় এক লাখ বা তার বেশি মানুষ মারা যেতে পারে: ট্রাম্প
-
সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে তার দেশে এক লাখ কিংবা তার বেশি মানুষ মারা যেতে পারে। তিনি বলেন, যদি মৃতের সংখ্যা এক লাখের আশপাশে ধরে রাখা যায় তাহলে সেটা হবে বড় সফলতা।
গতকাল (রোববার) হোয়াইটহাউজে সান্ধ্যকালীন সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, করোনায় আমেরিকাতে এক লাখ কিংবা তার বেশি মানুষ মারা যেতে পারে।
গতকালের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল ডিসট্যান্সিংয়ের সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, “আজ আমি কোভিড-১৯ সম্পর্কে সবচেয়ে নিখুঁত ও বিস্তৃত গবেষণা রিপোর্ট হাতে পেয়েছি যাতে এরইমধ্যে সারা বিশ্বে ৩৪ হাজার মানুষ মারা গেছে এবং সাত লাখ ২২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।”
ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা যদি কিছু না করি তাহলে ২০ লাখ মানুষ আক্রান্ত হতে পারে।” করোনাভাইরাস প্রতিরোধে ২.২ ট্রিলিয়ন ডলার পণোদনা প্যাকেজ ঘোষণা করার কথাও তুলে ধরেন সংবাদ সম্মেলেন।
এর আগে, আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেশকশনের পরিচালক বলেছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় দুই লাখ মানুষ মারা যেতে পারে।#
পার্সটুডে/এসআইবি/৩০