ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আমেরিকার নৈতিক দায়িত্ব নেই: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i78778-ইরানের_ওপর_থেকে_নিষেধাজ্ঞা_তুলে_নিতে_আমেরিকার_নৈতিক_দায়িত্ব_নেই_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে কোনো নৈতিক দায়দায়িত্ব আমেরিকার নেই। তিনি বলেন, করোনাভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইরান নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ না জানালে আমেরিকা তা তুলতে পারে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২০ ১৩:২১ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ট্রাম্প
    প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে কোনো নৈতিক দায়দায়িত্ব আমেরিকার নেই। তিনি বলেন, করোনাভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইরান নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ না জানালে আমেরিকা তা তুলতে পারে না।

গতকাল (বৃহস্পতিবার) হোয়াইট হাউসে সংবাদ ব্রিফিংয়ের সময় সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো নৈতিক দায়িত্ব অনুভব করেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, “না, আমি কোনো নৈতিক দায়িত্ব অনুভব করি না; তারা আমাকে এ বিষয়ে কিছু বলেও নি।”

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যদি ইরান সাহায্য চাই শুধু তখনই তিনি ইরানকে সহায়তা করবে আমেরিকা।

ইরানে একজন করোনা রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে

প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বললেও প্রকৃত বাস্তবতা হচ্ছে- করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর ইরান বহুবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তেহরান বারবার বলছে, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে করোনা-বিরোধী লড়াই বাধাগ্রস্ত হচ্ছে।

শুধু তাই নয়, ইরানের আহবানের পাশাপাশি রাশিয়া ও চীনসহ বিশ্বের কয়েকটি দেশ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছে। এরপর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিবর্তে মার্কিন প্রশাসন গত সপ্তাহে নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।#

পার্সটুডে/এসআইবি/৩