আফগানিস্তানে নিজেদের বোমায় নিহত আত্মঘাতী ৮ তালেবান
https://parstoday.ir/bn/news/world-i7879-আফগানিস্তানে_নিজেদের_বোমায়_নিহত_আত্মঘাতী_৮_তালেবান
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে হামলা চালাতে যাওয়ার আগেই গোপন আস্তানায় নিজেদের বোমা ফেটে নিহত হয়েছে আট আত্মঘাতী তালেবান। কুন্দুজের জনবহুল এলাকায় ধারাবাহিক আত্মঘাতী হামলা চালিয়ে ব্যাপক প্রাণনাশের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময়ে এ ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০১৬ ০৭:৩৫ Asia/Dhaka
  • আফগানিস্তানে নিজেদের বোমায় নিহত আত্মঘাতী ৮ তালেবান

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে হামলা চালাতে যাওয়ার আগেই গোপন আস্তানায় নিজেদের বোমা ফেটে নিহত হয়েছে আট আত্মঘাতী তালেবান। কুন্দুজের জনবহুল এলাকায় ধারাবাহিক আত্মঘাতী হামলা চালিয়ে ব্যাপক প্রাণনাশের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময়ে এ ঘটনা ঘটেছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহত আত্মঘাতী হামলাকারীরা স্থানীয় তালেবান কমান্ডার মোল্লা ওয়ালির দলের সদস্য। তাদেরকে কুন্দুজ প্রদেশে আত্মঘাতী সন্ত্রাসী হামলার দায়িত্ব দেয়া হয়েছিল।

কুন্দুজের নাহার কোহনা গ্রামের গোপন আস্তানায় আত্মঘাতী হামলাকারীদের একটি বোমাবাহী পোশাক বিস্ফোরিত হলে বাকি বোমায় বিস্ফোরণ ঘটে। এতে আট সদস্যের গোটা সন্ত্রাসী দলটি নিজেদের বোমায়ই নিজেরা ধ্বংস হয়ে যায়।

চলতি মাসে বসন্তকালীন কথিত অভিযানের ঘোষণা দিয়েছে তালেবান। এ

অভিযানকে কেন্দ্র করে কুন্দুজে তালেবানের হামলা জোরদার হয়েছে। গত বছর তালেবান অল্প সময়ের জন্য কুন্দর নগরী নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিল।#

মূসা রেজা/২৭