আরো মৃত্যুর ব্যাপারে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প, গণমাধ্যমকে দোষারোপ
https://parstoday.ir/bn/news/world-i78821-আরো_মৃত্যুর_ব্যাপারে_হুঁশিয়ারি_দিলেন_ট্রাম্প_গণমাধ্যমকে_দোষারোপ
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আরো অনেক বেশি মৃত্যুর ব্যাপারে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নিজ দেশের গণমাধ্যমকে গুজব ছড়ানোর জন্য দোষারোপ করেছেন। ট্রাম্প বলেছেন, এসব গণমাধ্যম মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক ছড়িয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০২০ ০৮:৩৪ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আরো অনেক বেশি মৃত্যুর ব্যাপারে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নিজ দেশের গণমাধ্যমকে গুজব ছড়ানোর জন্য দোষারোপ করেছেন। ট্রাম্প বলেছেন, এসব গণমাধ্যম মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক ছড়িয়েছে।

গতকাল (শনিবার) করোনাভাইরাসের মহামারী বিষয়ে হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, চলতি সপ্তাহ সবচেয়ে কঠিন সময়। এই সপ্তাহ এবং সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর সংখ্যা অনেক বেশি হতে পারে।

এরইমধ্যে আমেরিকায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, আক্রান্ত হয়েছে তিন লাখের বেশি মানুষ।

নিউ ইয়র্কে বেড়েছে মৃত্যুর হার

ট্রাম্প বলেন, “সম্ভবত আমরা এইরকম মৃত্যুর ঘটনা কোনো যুদ্ধ অথবা বিশ্বযুদ্ধে দেখি নি। তিনি করোনাভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, “এটি একটি ভয়াবহ জিনিস।”

গতকালের সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন গণমাধ্যমের কঠোর সমালোচনা করে বলেন, তাদের বিভিন্ন রকমের গুজব ছড়ানোর কারণে মার্কিন সমাজে ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটি আমেরিকার জন্য অত্যন্ত খারাপ একটা ব্যাপার।#

পার্সটুডে/এসআইবি/৫