করোনাভাইরাসের বিশ্ব পরিস্থিতি: মৃত্যু ৭৫,৮৯৫
https://parstoday.ir/bn/news/world-i78883-করোনাভাইরাসের_বিশ্ব_পরিস্থিতি_মৃত্যু_৭৫_৮৯৫
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত ৭৫ হাজার ৮৯৫ জন মারা গেছেন। এছাড়া, সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৫৮ হাজার ১৯৭ জন। করোনা ভাইরাস আক্রান্ত দুই লাখ ৯০ হাজার ৫৭২ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৭, ২০২০ ১২:১৩ Asia/Dhaka
  • করোনাভাইরাসের বিশ্ব পরিস্থিতি: মৃত্যু ৭৫,৮৯৫

বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত ৭৫ হাজার ৮৯৫ জন মারা গেছেন। এছাড়া, সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৫৮ হাজার ১৯৭ জন। করোনা ভাইরাস আক্রান্ত দুই লাখ ৯০ হাজার ৫৭২ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

আক্রান্ত দেশগুলোর তালিকায় এখন আমেরিকা এক নম্বরে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৭ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ১০ হাজার ৯৪৩ জন।

স্পেনে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪০ হাজার ৫১০ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৭৯৮ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৪৭ জন মারা গেছে ১৬ হাজার ৫২৫ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৩৭৫ জন, মারা গেছেন ১,৮১০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ১০ জন মারা গেছে আট হাজার ৯০১ জন।

চীন থেকে সর্বপ্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। সেখানে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭৪০ জন এবং মারা গেছে তিন হাজার ৩৩১ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন তিন হাজার ৮৭২ জন।

ব্রিটেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন পাঁচ হাজার ৩৭৩ জন। এছাড়া, বেলজিয়ামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৯৪ জন; দেশটিতে মারা গেছে দুই হাজার ৩৫ জন। হল্যান্ডে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন এক হাজার ৮৬৭ জন। তুরস্কে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ২১৭ জন এবং মারা গেছেন ৬৪৯ জন।#

পার্সটুডে/এসআইবি/৭