আমেরিকার কাছে কোনো অনুদান চায় না ইরান; শুধু চায় নিষেধাজ্ঞা প্রত্যাহার
https://parstoday.ir/bn/news/world-i78898-আমেরিকার_কাছে_কোনো_অনুদান_চায়_না_ইরান_শুধু_চায়_নিষেধাজ্ঞা_প্রত্যাহার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ আমেরিকার কাছ থেকে কোনো ধরনের অনুদান চায় না বরং তেহরানের ওপর ওয়াশিংটন যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা প্রত্যাহার চায়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ০৭, ২০২০ ১৮:০৭ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ আমেরিকার কাছ থেকে কোনো ধরনের অনুদান চায় না বরং তেহরানের ওপর ওয়াশিংটন যে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা প্রত্যাহার চায়।

তিনি বলেন, তার দেশ যথেষ্ট সমৃদ্ধ এবং সম্পদশালী দেশ, করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় আমেরিকার কাছ থেকে তার দেশের কোনো সাহায্যের প্রয়োজন নেই। ইরান সারা বিশ্বে যে তেল বিক্রি করছে এবং ব্যাংকিং লেনদেন করতে চায় তাতে বাধা না দিলেই তা হবে ইরানের জন্য যথেষ্ট।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য আমেরিকা সাহায্য করতে প্রস্তুত রয়েছে। তার জবাবে জাওয়াদ জারিফ আজ (মঙ্গলবার) এক টুইটার বার্তায় এসব কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন সাহায্যের প্রস্তাব নাকচ করে জাওয়াদ জারিফ সুস্পষ্ট করে বলেছেন, “আমরা আমেরিকার কাছ থেকে সাহায্য চাই না বরং যা চায় তা হলো তারা আমাদের তেল বিক্রি এবং ব্যাংকিং লেনদেনের পথে বাধা সৃষ্টি বন্ধ করুক।” জাওয়াদ জারিফ তার টুইটার বার্তায় ইরানের বিভিন্ন খাতের উন্নয়নের বেশ কিছু ছবি তুলে ধরে বলেছেন, “ইরান হচ্ছে একটি সম্পদশালী দেশ। ইরানের রয়েছে বিপুল পরিমাণে মানবসম্পদ। আমেরিকার কোনো সাহায্যের প্রয়োজন তার নেই।”#

পার্সটুডে/এসআইবি/৭