ইউরোপের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হতে পারে ব্রিটেনের
https://parstoday.ir/bn/news/world-i79057-ইউরোপের_মধ্যে_সবচেয়ে_খারাপ_অবস্থা_হতে_পারে_ব্রিটেনের
করোনাভাইরাসের মহামারীতে ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পড়তে পারে ব্রিটেন। ব্রিটিশ সরকারের বিজ্ঞান বিষয়ক শীর্ষ উপদেষ্টা স্যার জেরেমি ফারার এ কথা বলেছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ১৩, ২০২০ ২২:৩৫ Asia/Dhaka
  • ইউরোপের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হতে পারে ব্রিটেনের

করোনাভাইরাসের মহামারীতে ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পড়তে পারে ব্রিটেন। ব্রিটিশ সরকারের বিজ্ঞান বিষয়ক শীর্ষ উপদেষ্টা স্যার জেরেমি ফারার এ কথা বলেছেন।

করোনা মহামারীতে ব্রিটেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। রোববার দেশটিতে মারা গেছে ৭৩৭ জন। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউরোপের দেশ ইতালিতে মারা গেছে ১৯ হাজার ৮৯৯ জন, স্পেনে মারা গেছে ১৭ হাজার ৪৮৯ জন, ফ্রান্সে ১৪ হাজার ৩৯৩ জন, জার্মানিতে তিন হাজার ২২ জন, ব্রিটেনে ১০ হাজার জন।

এছাড়া, ইরানে মারা গেছে চার হাজার ৫৮৫ জন, তুরস্কে এক হাজার ১১৮ জন, বেলজিয়ামে তিন হাজার ৯০৩ জন, নেদারল্যান্ডে দুই হাজার ৮২৩ জন, সুইজারল্যান্ডে এক হাজার ১১৭জন।

পার্সটুডে/এসআইবি/১৩