আমেরিকায় করোনা: ২৩ হাজার ছাড়িয়ে গেছে মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i79063-আমেরিকায়_করোনা_২৩_হাজার_ছাড়িয়ে_গেছে_মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আমেরিকায় ২৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। গতকাল (সোমবার) পর্যন্ত এ সংখ্যা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আমেরিকা হচ্ছে বিশ্বের তৃতীয় জনবহুল দেশ কিন্তু করোনাভাইরাসের মহামারীতে দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০২০ ০৭:০০ Asia/Dhaka
  • আমেরিকায় করোনা পরিস্থিতি ভয়াবহ
    আমেরিকায় করোনা পরিস্থিতি ভয়াবহ

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আমেরিকায় ২৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। গতকাল (সোমবার) পর্যন্ত এ সংখ্যা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আমেরিকা হচ্ছে বিশ্বের তৃতীয় জনবহুল দেশ কিন্তু করোনাভাইরাসের মহামারীতে দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।

গতকাল পর্যন্ত যেখানে ১৮ লাখ মানুষ সারা বিশ্বে করেনাভাইরাসে আক্রান্ত হয়েছে সেখানে শুধু আমেরিকাতেই আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ৭০ হাজার মানুষ।

রোববারে সেখোনে মারা গেছে ১,৫৩১ জন। তার আগে টানা চারদিন দেশটিতে গড়ে ২,০০০ করে মানুষ মারা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রকৃতপক্ষে যে পরিমাণে লোক মারা গেছে, মার্কিন সরকার তার থেকে কিছুটা কমিয়ে বলছে। সরাসরি করোনাভাইরাস চিহ্নিত রোগী মারা যাওয়ার পাশাপাশি অনেকে বাসাবাড়িতে মারা গেছে, তাদেরকে চিহ্নিত করা হয় নি।

করোনাভাইরাসের প্রকৃতিতে ট্রাম্প

এ পর্যন্ত আমেরিকায় যত মানুষ মারা গেছে তার মধ্যে শুধু নিউইয়র্ক শহরে মারা গেছে ১০ হাজার। এত বেশি মানুষের মৃত্যুর কারণে উপায়হীন হয়ে মার্কিন সরকার সেখানে গণকবর দিয়েছে।  করোনা সংকট মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকায় মানুষ ক্ষুব্ধ।#

পার্সটুডে/এসআইবি/১৪