বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ১ লাখ ৭২ হাজার, আমেরিকায় রেকর্ড
https://parstoday.ir/bn/news/world-i79242-বিশ্বে_করোনায়_মৃত্যু_প্রায়_১_লাখ_৭২_হাজার_আমেরিকায়_রেকর্ড
বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) এ পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৭৯৬ জন মানুষের প্রাণহানি ঘটেছে। মোট আক্রান্ত হয়েছে ২৫ লাখ ৩ হাজার ৩৯২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৩৩৬ জন এবং নতুন আক্রান্ত ৭৩ হাজার ৯২৮ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২১, ২০২০ ০৭:১১ Asia/Dhaka
  • বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ১ লাখ ৭২ হাজার, আমেরিকায় রেকর্ড

বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) এ পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৭৯৬ জন মানুষের প্রাণহানি ঘটেছে। মোট আক্রান্ত হয়েছে ২৫ লাখ ৩ হাজার ৩৯২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৩৩৬ জন এবং নতুন আক্রান্ত ৭৩ হাজার ৯২৮ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ১৪ হাজার ৫৩৬ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৬০৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৫৯ হাজার ৪৫৭ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মারা গেছে আমেরিকায়। দেশটিতে একদিনেই মারা গেছে ১৯৩৯ জন। সেখানে মোট মৃত্যু ৪২ হাজার ৫১৭। নতুন আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১২৩।

নিউ ইয়র্কে করোনায় মৃত এক ব্যক্তির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে

২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে আমেরিকার পরেই আছে ফ্রান্স। দেশটিতে একদিনেই মারা গেছে ৫৪৭ জন। সব মিলিয়ে মারা গেছেন ২০ হাজার ২৬৫ জন। ফ্রান্সে নতুন ২ হাজার ৪৪৯ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।

তবে, মৃত্যুর মোট সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ইতালি। দেশটিতে ২৪ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যুর আধিক্যের দিক দিয়ে তৃতীয় দেশ স্পেন। সেখানে মারা গেছে ২০ হাজার ৮৫২ জন। এরপর ব্রিটেনে মৃত্যু ১৬ হাজার ৫০৯ জন। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছে ৪৪৯ জন।

এছাড়া গত একদিনে জার্মানিতে ২২০ জন, বেলজিয়ামে ১৪৫, তুরস্কে ১২৩, ব্রাজিলে ১২৫, কানাডা ১০৩, ইরান ৮৮, নেদারল্যান্ডসে ৬৭ জন এবং সুইডেনে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় চীনে কোনো ব্যক্তি করোনায় মারা যায়নি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।