করোনাভাইরাস ইস্যু: কয়েক দশকের মধ্যে চীন-মার্কিন সম্পর্ক সর্বনিম্নে
-
২০১৯ সালে জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রাণঘাতী করোনাভাইরাস ইস্যুতে চীন এবং আমেরিকার মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং বৈশ্বিক অর্থনীতি সুরক্ষার জন্য যখন দুই অর্থনৈতিক পরাশক্তি এর মধ্যে সহযোগিতা অনেক বেশি প্রয়োজন তখন তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।
এদিকে, নির্বাচনী বছরে মার্কিন অর্থনীতিতে বড় রকমের মন্দা দেখা দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়ভার চীনের উপর চাপানো চেষ্টা করছেন। করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার জন্য চীনকে তিনি দায়ী করছেন। করোনাভাইরাসের মহামারীতে এরইমধ্যে আমেরিকায় ৮০ হাজারের মতো মানুষ মারা গেছে এবং কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এজন্য ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছেন।
এছাড়া, চীনের সঙ্গে কঠোর বাণিজ্য নীতি গ্রহণের পরিকল্পনা করছেন তিনি। শুধু তাই নয় মার্কিন মিত্রদেরকেও চীনের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য উৎসাহিত বা চাপ সৃষ্টি করছেন।#
পার্সটুডে/এসআইবি/১১