করোনায় লাখো মার্কিন নাগরিকের মৃত্যুকেও গর্বের বিষয় বললেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i80044-করোনায়_লাখো_মার্কিন_নাগরিকের_মৃত্যুকেও_গর্বের_বিষয়_বললেন_ট্রাম্প
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রায় এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যুকেও তার দেশের জন্য সম্মানের বিষয় বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ২০, ২০২০ ১৫:৩৯ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রায় এক লাখ মার্কিন নাগরিকের মৃত্যুকেও তার দেশের জন্য সম্মানের বিষয় বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন,করোনাভাইরাসে ব্যাপক সংখ্যক মৃত্যুকে তিনি আমেরিকার জন্য সম্মানের বিষয় বলে মনে করছেন। কারণ আমেরিকা দেশ হিসেবে বড়, তাই বেশি টেস্ট করতে সক্ষম হয়েছে। এ কারণে বেশি মানুষের মৃত্যু কোনো খারাপ ঘটনা নয়। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

একই দিনে ডোনাল্ড ট্রাম্প ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে আবারও কথা বলেছেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি নিজেও ওষুধটি নিয়মিত খাচ্ছেন।

যদিও মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি জানিয়ে দিয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন করোনাভাইরাসের চিকিৎসার জন্য নিরাপদ নয়। এটা ব্যবহারের অনুমোদনও দেয়নি সিডিসি। এই অনুমোদনহীন ওষুধটিই নিয়মিত খেয়ে যাওয়ার কথা বলেছেন ট্রাম্প।

ট্রাম্পের এ ধরণের একের পর এক বক্তব্য ও সিদ্ধান্ত গোটা বিশ্বের মানুষের জন্য হাসির খোরাক যোগাচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বে শীর্ষে অবস্থান করছেন। সেদেশে এ পর্যন্ত ৯৩ হাজার ৫৩৭ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯০৮ জন।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।