ইরান সীমান্তের ক্রসিং খুলে দিয়েছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i80783-ইরান_সীমান্তের_ক্রসিং_খুলে_দিয়েছে_পাকিস্তান
পাকিস্তান সরকার তাফতান সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে। ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তাফতান সীমান্ত ক্রসিং মিরজাভা ক্রসিং হিসেবেও পরিচিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০২০ ০৭:২৪ Asia/Dhaka
  • ইরান সীমান্তের ক্রসিং খুলে দিয়েছে পাকিস্তান

পাকিস্তান সরকার তাফতান সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে। ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তাফতান সীমান্ত ক্রসিং মিরজাভা ক্রসিং হিসেবেও পরিচিত।

দু'দেশই বলেছে, করোনাভাইরাস মোকাবেলা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে ‌এই সীমান্ত ক্রসিং দিয়ে ব্যবসা-বাণিজ্য চলবে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত ক্রসিং সপ্তাহের সাত দিনই খোলা থাকবে এবং সেখানে শুধু দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন চলবে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পাকিস্তান দেশব্যাপী যেসব বিধি-নিষেধ আরোপ করেছিল তার আওতায় ইরানের সাথে এই সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছিল।

এর ফলে দীর্ঘ প্রায় চার মাস দু'দেশের মধ্যে সীমান্ত ক্রসিং দিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। অর্থনীতিকে সচল রাখতে সম্প্রতি ইরান-পাকিস্তান করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।

ইরান ও পাকিস্তান হচ্ছে দু’টি মুসলিম প্রতিবেশী দেশ।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।