বেলারুশের বিরোধীরা রক্তপাত চায়: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i82502-বেলারুশের_বিরোধীরা_রক্তপাত_চায়_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বেলারুশের যে সমস্ত বিরোধী নেতা পশ্চিমা দেশগুলোতে চলে গেছেন তারা মূলত দেশের ভেতরের রক্তপাত চাইছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৪, ২০২০ ০৯:৪৩ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বেলারুশের যে সমস্ত বিরোধী নেতা পশ্চিমা দেশগুলোতে চলে গেছেন তারা মূলত দেশের ভেতরের রক্তপাত চাইছেন।

গতকাল (রোববার) সের্গেই ল্যাভরভ একথা বলেছেন। তিনি বলেন, বেলারুশের বিরোধী নেতা সিভিয়াতলানা তিকানভোসকায়া যিনি দুই সপ্তাহ আগে দেশজুড়ে পাশ্চাত্যে চলে গেছেন তিনি চাপের মুখে ইংরেজি ভাষায় নানা ধরনের বিবৃতি দিতে শুরু করেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো নির্বাচনে বিজয়ী হন নি তা প্রমাণ করা অসম্ভব। দেশটির চলমান সঙ্কট সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি বৃহত্তর সংলাপ শুরুর আহ্বান জানান ল্যাভরভ।

তিকানভোসকায়া (বামে) ও লুকাশেংকো

গত ৯ আগস্ট বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেংকোর কাছে তিকানভোসকায়া বিরাট ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে লুকাশেংকো শতকরা ৮০ ভাগ ভোট পেয়েছেন বলে বেলারুশের নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করেছে। কিন্তু নির্বাচনের ফল মানতে রাজি নন বিরোধী নেতা তিকানভোসকায়া। তিনিসহ বিরোধী নেতারা লুকাশেংকোর পদত্যাগ দাবি করে আসছেন। এজন্য বেলারুশের রাস্তায় রাস্তায় ব্যাপক বিক্ষোভ হচ্ছে এবং এই বিক্ষোভের প্রতি সমর্থন দিচ্ছে ইউরোপ এবং পাশ্চাত্যের দেশগুলো।#

পার্সটুডে/এসআইবি/২৪