পরমাণু সমঝোতায় ফিরবেন জো বাইডেন
https://parstoday.ir/bn/news/world-i83100-পরমাণু_সমঝোতায়_ফিরবেন_জো_বাইডেন
মার্কিন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেবেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১৮:৪১ Asia/Dhaka
  • জো বাইডেন
    জো বাইডেন

মার্কিন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেবেন।

সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র ওয়েবসাইটে লেখা এক প্রবন্ধে জো বাইডেন একথা বলেন। তিনি পরমাণু সমঝোতাকে ‘কঠিনভাবে মেনে চলার চুক্তি’ বলে মন্তব্য করেন।

জো বাইডেন বলেন, “আমি ইরানকে কূটনীতির পথে ফিরে আসার প্রস্তাব দেব। যদি ইরান সমঝোতায় ফিরে আসে তাহলে আমেরিকাও তাতে যুক্ত হবে।” জো বাইডেন আরো বলেন, “আমি আর এখন কিছু পদক্ষেপ নেবে যাতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের করোনাবিরোধী লড়াই বাধাগ্রস্ত না হয়। এরপর আমি ধীরে ধীরে ট্রাম্পের আরোপ করা অসম্মানজনক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেব।”

মার্কিন  প্রেসিন্টে ট্রাম্প

২০১৮ সালের মে মাসে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রেখেছে।#

পার্সটুডে/এসআইবি/১৫