তালেবানের আকস্মিক হামলায় আফগানিস্তানে ২৫ সেনা নিহত  
https://parstoday.ir/bn/news/world-i84046-তালেবানের_আকস্মিক_হামলায়_আফগানিস্তানে_২৫_সেনা_নিহত
আফগানিস্তানের তালেবান গোষ্ঠী আকস্মিকভাবে হামলা চালিয়ে অন্তত ২৫ সেনা সদস্যকে হত্যা করেছে। আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২১, ২০২০ ১৪:৫৭ Asia/Dhaka
  • তালেবানের আকস্মিক হামলায় আফগানিস্তানে ২৫ সেনা নিহত  

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী আকস্মিকভাবে হামলা চালিয়ে অন্তত ২৫ সেনা সদস্যকে হত্যা করেছে। আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি আজ (বুধবার) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের এখনো সংঘর্ষ চলছে। তিনি বলেন, সংঘর্ষে তালেবান গেরিলারাও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। জাওয়াদ হেজরি বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি অভিযানে যাচ্ছিল, পথেই তারা তালেবানের হামলার মুখে পড়ে।

তাখার জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আব্দুল কায়ুম কানি হামলার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্য নিহত হয়েছেন। এরমধ্যে প্রাদেশিক পুলিশের উপপ্রধানও রয়েছেন।

আফগানিস্তানের যখন শান্তি প্রতিষ্ঠার জন্য তালেবান ও সরকারি প্রতিনিধিদলের মধ্যে আলোচনা চলছে তখন গত কয়েকদিন ধরে সহিংসতা বেড়েছে। এরইমধ্যে অংশ হিসেবে আজকের এ সংঘর্ষের ঘটনা ঘটলো।#

পার্সটুডে/এসআইবি/২১