খেলনা ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে তালেবান জঙ্গিরা: আফগান গোয়েন্দা প্রধান
-
আহমাদ জিয়া শিরাজ
আফগানিস্তানের গোয়েন্দা বাহিনীর প্রধান আহমাদ জিয়া শিরাজ বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী তালেবান সরকারি বাহিনীর ওপর বোমা ফেলতে ছোট ড্রোন ব্যবহার করছে। তিনি আরও বলেছেন, সাম্প্রতিক কিছু হামলায় তালেবান জঙ্গিরা খেলনা ড্রোন ব্যবহার করেছে। এ ক্ষেত্রে তারা ড্রোনে বিস্ফোরক ভরে দিয়েছিল।
আফগান গোয়েন্দা প্রধান বলেন, তালেবান জঙ্গিরা বোমা হামলা চালাতে যেসব ড্রোন ব্যবহার করছে, তা বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো মূলত ক্যামেরা ড্রোন। কিন্তু তারা এটাকে সন্ত্রাসী কাজে ব্যবহার করছে।
তার বাহিনী এ ধরনের জনপ্রিয় ডিভাইসের আমদানি বন্ধ করতে চায় বলে পার্লামেন্টে জানান আহমাদ জিয়া শিরাজ। তিনি বলেন, বোমা ফেলতে খেলনা ড্রোন ব্যবহারের ঘটনায় প্রতীয়মান হয়, তালেবান জঙ্গিরা তাদের লড়াইয়ে নতুন কৌশল ব্যবহার করছে।
গত অক্টোবরের শেষ দিকে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের গভর্নরের কম্পাউন্ডে বোমা ফেলতে তালেবান জঙ্গিরা এমন ড্রোন ব্যবহার করেছিল বলে খবর বের হয়।
আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কথা বলে আগ্রাসী মার্কিন সেনাদের মোতায়েন করা হলেও এখনও সেখানে শান্তি ফিরে আসেনি। বর্তমানে আফগানিস্তানে হাজার হাজার মার্কিন সেনা রয়েছে।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।