কানাডায় দাবানলের কারণে বিমান দিয়ে সরিয়ে নেয়া হচ্ছে শহরের মানুষ
https://parstoday.ir/bn/news/world-i8617-কানাডায়_দাবানলের_কারণে_বিমান_দিয়ে_সরিয়ে_নেয়া_হচ্ছে_শহরের_মানুষ
কানাডার আলবার্তো অঞ্চলের ফোর্ট ম্যাকমুরি শহরের নিকটবর্তী দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি এবং শহরের উত্তর থেকে নিরাপত্তার কারণে প্রায় আট হাজার শহরবাসীকে বিমান যোগে সরিয়ে নেয়া শুরু হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিরাপদ থাকলে আরো হাজার হাজার মানুষকে সড়ক পথে সরিয়ে নেয়া হবে। এরই মধ্যে দাবানল দুই লাখ ১০ হাজারের বেশি একরে ছড়িয়ে পড়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মে ০৬, ২০১৬ ১৭:৫৯ Asia/Dhaka
  • কানাডায় দাবানলের কারণে বিমান দিয়ে সরিয়ে নেয়া হচ্ছে শহরের মানুষ

কানাডার আলবার্তো অঞ্চলের ফোর্ট ম্যাকমুরি শহরের নিকটবর্তী দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি এবং শহরের উত্তর থেকে নিরাপত্তার কারণে প্রায় আট হাজার শহরবাসীকে বিমান যোগে সরিয়ে নেয়া শুরু হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিরাপদ থাকলে আরো হাজার হাজার মানুষকে সড়ক পথে সরিয়ে নেয়া হবে। এরই মধ্যে দাবানল দুই লাখ ১০ হাজারের বেশি একরে ছড়িয়ে পড়েছে।

এ ছাড়া, ফোর্ট ম্যাকমুরি থেকে এরই মধ্যে ৮০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। দাবানলকে কেন্দ্র করে জরুরি অবস্থা জারি করেছেন আলবার্তো সরকার। দাবানল নিয়ন্ত্রণে আনতে ১১০০ দমকল কর্মী, ১৪৫ হেলিকপ্টার, ১৩৮ ভারি যন্ত্রপাতি এবং ২২টি এয়ার ট্যাংকার তৎপর রয়েছে। মোট ৪৯টি দাবানলের মধ্যে সাতটিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

অবশ্য ওই এলাকায় দাবানল প্রতিহত করার কাজে জড়িত এক সরকারি কর্মকর্তা বলেছেন, আগুন বাড়ছে তবে ক্রমেই তা ফোর্ট ম্যাকমুরি থেকে দূরে সরে যাচ্ছ। এ ছাড়া আগুন বাড়ার গতিও কমে গেছে।#

মূসা রেজা/৬