ইরান-বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে: স্বীকার করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i87938-ইরান_বিরোধী_সর্বোচ্চ_চাপ_প্রয়োগের_নীতি_ব্যর্থ_হয়েছে_স্বীকার_করল_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এরপরও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত নীতি থেকে সরে আসার সুস্পষ্ট কোনো অবস্থান ঘোষণা করে নি আমেরিকার নতুন সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ১৩:১৭ Asia/Dhaka
  • নেড প্রাইস
    নেড প্রাইস

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এরপরও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত নীতি থেকে সরে আসার সুস্পষ্ট কোনো অবস্থান ঘোষণা করে নি আমেরিকার নতুন সরকার।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, যে সমস্ত লক্ষ্যকে সামনে রেখে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তার একটিও অর্জন করা সম্ভব হয় নি।

প্রাইস বলেন, আমি মনে করি- আপনি যখন সর্বোচ্চ চাপ সৃষ্টির দিকে নজর দেবেন তখন আপনাকে শুধুমাত্র একটি উপসংহারে আসতে হবে এবং সেটি হচ্ছে এ নীতি ব্যর্থ হয়েছে। 

ট্রাম্পের আমলে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি ফেরি করে বেড়িয়েছেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, “ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা হয়েছিল একটি ভালো চুক্তি সই করার লক্ষ্য নিয়ে, ইরান এবং তার মিত্রদের ভয় দেখানোর জন্য এবং আমেরিকার স্বার্থ ভালো অবস্থানে নেয়ার জন্য। কিন্তু এর একটিও অর্জন করা যায় নি বরং বিপরীতটাই সত্য। গত চার বছরে আমরা ভালো একটি চুক্তি করার কাছাকাছি যেতে পারি নি। এজন্য আমেরিকা এখন সুস্পষ্ট কূটনীতির পথ বেছে নিচ্ছে।# 

পার্সটুডে/এসআইবি/২৬