যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আবারও হামলা, পুলিশ কর্মকর্তা নিহত
https://parstoday.ir/bn/news/world-i89550-যুক্তরাষ্ট্রের_ক্যাপিটল_ভবনে_আবারও_হামলা_পুলিশ_কর্মকর্তা_নিহত
ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে এক হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে আরো একজনকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত জানুয়ারিতে রক্তাক্ত দাঙ্গার তিন মাস না যেতেই শুক্রবার আবারও হামলার ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২১ ১১:৪৪ Asia/Dhaka

ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে এক হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে আরো একজনকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত জানুয়ারিতে রক্তাক্ত দাঙ্গার তিন মাস না যেতেই শুক্রবার আবারও হামলার ঘটনা ঘটেছে।

তবে এ হামলার সঙ্গে সন্ত্রাসী তৎপরতার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।  ক্যাপিটল হিলে এবারের হামলাকারীর নাম–পরিচয় জানা গেছে। তার নাম নোয়া গ্রিন (২৫)। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারী নোয়া গ্রিনকে ‘নেশন অব ইসলাম’ নামের একটি দলের সদস্য হিসেবে দেখা গেছে। খবর সিএনএনের।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টার দিকে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ওই হামলার ঘটনা ঘটে।  হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।