হোয়াইট হাউজের সঙ্গে খারাপতম সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছি: ক্রেমলিন
https://parstoday.ir/bn/news/world-i89812-হোয়াইট_হাউজের_সঙ্গে_খারাপতম_সম্পর্কের_জন্য_প্রস্তুত_রয়েছি_ক্রেমলিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা থেকে রুশ কূটনীতিকদের বহিস্কার করা হতে পারে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ০৯, ২০২১ ০৫:৪৫ Asia/Dhaka
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা থেকে রুশ কূটনীতিকদের বহিস্কার করা হতে পারে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার ব্যাপারে মার্কিন নীতি এতটা অনিশ্চিত ও আক্রমণাত্মক যে, তার জন্য যেকোনো শব্দভাণ্ডার ব্যবহার করা যায়।

আমেরিকা অর্থনৈতিক ও বৈজ্ঞানিক খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে কৃত্রিমভাবে স্থবির করে রেখেছে উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র বলেন, মার্কিন কর্মকর্তাদের সব রকম আক্রমণাত্মক আচরণ সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে এতটা খারাপ সম্পর্কের জন্য কখনোই প্রস্তুত ছিল না মস্কো।

আমেরিকা থেকে রুশ কূটনীতিকদের সম্ভাব্য বহিস্কারের খবর প্রকাশিত হওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার দেশের ব্যাপারে মার্কিন সরকারের নীতিকে ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যায়িত করে বলেছেন, আমেরিকার যেকোনো অবন্ধুসুলভ আচরণের জবাব দেবে রাশিয়া। তিনি আরো বলেন, আমেরিকা ও তার মিত্ররা ‘অনিশ্চিত অংশীদার’ এবং তাদের প্রতি মোটেও আস্থা রাখা যায় না।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।