১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহার করবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i90138-১১_সেপ্টেম্বরের_মধ্যে_আফগানিস্তান_থেকে_সমস্ত_সেনা_প্রত্যাহার_করবে_আমেরিকা
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে মার্কিন সরকার। আমেরিকার নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকীতে এসব সেনা প্রত্যাহার করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০২১ ১০:১৪ Asia/Dhaka
  • আফগানিস্তানে মার্কিন সেনা
    আফগানিস্তানে মার্কিন সেনা

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করবে মার্কিন সরকার। আমেরিকার নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকীতে এসব সেনা প্রত্যাহার করা হবে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় আফগান তালেবানের সঙ্গে মার্কিন সরকারের সই হওয়া চুক্তি অনুসারে চলতি বছরের মে মাসের মধ্যে সব সেনা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু জো বাইডেনের সরকার ক্ষমতায় আসার পর ওই  সময়সীমা স্থগিত করে এবং এখন পাঁচ মাস দেরিতে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা জানালো। সেনা প্রত্যাহার সম্পন্ন হলে আফগানিস্তানে দীর্ঘ মেয়াদি যুদ্ধের চূড়ান্ত অবসান হবে।

আফগান তালেবান

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক শহরের টুইনটাওয়ারে কথিত সন্ত্রাসী হামলার পর ওই বছরের অক্টোবর মাস থেকে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে আমেরিকা ও ন্যাটো জোটের সেনারা। টুইন টাওয়ারে হামলার জন্য  আমেরিকা  আফগান তালেবানকে দায়ী করে। 

এরপর তালেবানকে নির্মূল করার নাম নিয়ে মার্কিন সামরিক বাহিনী ও তাদের মিত্ররা আগ্রাসন চালালেও আজ পর্যন্ত আফগানিস্তানকে তালেবান মুক্ত করতে পারে নি বরং তারা এখন তালেবানকে প্রতিষ্ঠিত শক্তি মেনে নিয়েই আফগানিস্তান ছাড়তে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৫