অস্ত্রবহরে ইসরাইলি যুদ্ধবিমানের হামলার খবর নাকচ করল হিজবুল্লাহ
লেবাননের হিজবুল্লাহ’র বহরের বিরুদ্ধে তেল আবিবের যুদ্ধবিমানের হামলার খবর নাকচ করে দিয়েছে এ ইসলামী প্রতিরোধ আন্দোলন। লেবাননের এনবিএ টেলিভিশন এ খবর দিয়েছে। সিরিয়া-লেবানন সীমান্তের কাছে হিজবুল্লাহ’র অস্ত্রবহরের বিরুদ্ধে এরআগে হামলা চালানোর দাবি করেছিল ইহুদিবাদী ইসরাইলের সংবাদ মাধ্যম।
গতকাল প্রচারিত খবরে দাবি করা হয়েছিল, সিরিয়া এবং লেবাননের সীমান্তের মাঝামাঝি মাজদাল আনজারের হিজবুল্লাহ যোদ্ধাদের জন্য প্রেরিত অস্ত্রবহরে হামলা করেছে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমান। সিরিয়ার বিরোধীগোষ্ঠীগুলোও দাবি করেছে, এ বহর রাডার এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন করছিল।
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর বিরোধী লড়াইয়ে গত কয়েক বছর ধরে সিরিয় সেনাবাহিনীকে সহায়তা করছে হিজবুল্লাহ যোদ্ধারা। বিশেষ করে লেবাননের সীমান্তের কাছে এ সহায়তা করা হচ্ছে।#
মূসা রেজা/১১