‘হিজবুল্লাহর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে’
https://parstoday.ir/bn/news/world-i9484-হিজবুল্লাহর_ওপর_থেকে_মার্কিন_নিষেধাজ্ঞা_প্রত্যাহারের_চেষ্টা_চলছে’
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দেশটির সরকার চেষ্টা চালাচ্ছে। এ কথা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালাম।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
মে ১৬, ২০১৬ ১৫:০৫ Asia/Dhaka
  • ‘হিজবুল্লাহর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে’

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দেশটির সরকার চেষ্টা চালাচ্ছে। এ কথা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালাম।

তিনি জানান, লেবাননের অর্থমন্ত্রী আলী হাসান খলিল এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ এ বিষয়টি সমাধানের জন্য কাজ করছেন। লেবাননের আস-সাফির পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তাম্মাম সালাম এসব কথা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার হিজবুল্লাহ আন্দোলন লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনা করে বলেছে, প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পণ করেছে। হিজবুল্লাহ বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল এবং হিজবুল্লাহর ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা বহাল থাকলে সংগঠনের সদস্যরা ব্যাংক থেকে অর্থ তুলে নেবেন।

এরইমধ্যে লেবাননের স্থানীয় ব্যাংকগুলো হিজবুল্লাহর দু জন সংসদ সদস্যের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি গত সপ্তাহে লেবাননের মন্ত্রিসভার বৈঠকে পর্যালোচনা করা হয়। হিজবুল্লাহ এ পদক্ষেপের বিরোধিতা করে মার্কিন চাপ মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী তাম্মাম সালামের প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬