পরমাণু সমঝোতা নিয়ে যে গ্যারান্টি চাইছে ইরান তা সাধারণ যুক্তির কথা
https://parstoday.ir/bn/news/world-i99104-পরমাণু_সমঝোতা_নিয়ে_যে_গ্যারান্টি_চাইছে_ইরান_তা_সাধারণ_যুক্তির_কথা
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিথাইল উলিয়ানভ বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইসলামি প্রজাতন্ত্র ইরান যে গ্যারান্টি চাইছে তা শুধু যুক্তির কথা নয় বরং সাধারণ জ্ঞানের কথা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০২১ ০৮:১৬ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানভ
    মিখাইল উলিয়ানভ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিথাইল উলিয়ানভ বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইসলামি প্রজাতন্ত্র ইরান যে গ্যারান্টি চাইছে তা শুধু যুক্তির কথা নয় বরং সাধারণ জ্ঞানের কথা।

গতকাল (রোববার) উলিয়ানভ তার টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন। উলিয়ানভের এক অনুসারী তার কাছে জানতে চেয়েছেন যে, পরমাণু সংস্থার ব্যাপারে ইরান যে গ্যারান্টি চাইছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তা দিতে অস্বীকৃতি জানাচ্ছে কেন।

এই প্রশ্নের জবাবে মিখাইল উলিয়ানভ বলেন, ইরান পরমাণু সমঝোতার ব্যাপারে যে গ্যারান্টি চাইছে তা শুধু যৌক্তিক এবং গ্রহণযোগ্য নয় বরং এটি সাধারণ জ্ঞানের কথা এবং কূটনীতিতে এর ব্যবহার রয়েছে।

রুশ কূটনীতিক গতকাল তার আরেকটি টুইটার পোস্টে বলেছেন, ভিয়েনা আলোচনাকে যদি সফল করতে হয় তাহলে যত দ্রুত সম্ভব ইরানের বিরুদ্ধে একতরফাভাবে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।

এর আগে গত জুলাই মাসে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি বলেছিলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার কাছে এই গ্যারান্টি চেয়েছে যে, তারা ভবিষ্যতে আর কখনো পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের হয়ে যাবে না।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।