-
অবশেষে কুরআন অবমাননার নিন্দা জানাতে বাধ্য হলো ইউরোপীয় ইউনিয়ন
জুলাই ২৭, ২০২৩ ১১:৫৯সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার ব্যাপারে অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠার পর বোরেল এসব ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন।
-
‘ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন নামে কোনো দেশ থাকবে না’
জুলাই ২৬, ২০২৩ ১৭:৪০রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার ডেপুটি স্পিকার পিয়োত্রো তলস্তয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন যদি ন্যাটো সামরিক জোটে যোগ দেয় তাহলে ইউক্রেন নামে কোনো দেশ থাকবে না। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তলস্তয়।
-
রাশিয়া থেকে মুক্তি পাওয়া সাবেক মার্কিন মেরিন সেনা ইউক্রেনে আহত হয়েছে
জুলাই ২৬, ২০২৩ ১৫:২১ট্রেভর রিড নামে আমেরিকার সাবেক একজন মেরিন সেনা ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছেন। এই সাবেক মেরিন সেনা তার আগে রাশিয়ার একজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এবং গত বছর বন্দী বিনিময় চুক্তির আওতায় তিনি রাশিয়ার কারাগার থেকে মুক্তি পান।
-
ক্রিমিয়ার ওপর আরো হামলার অঙ্গীকার করল ইউক্রেন
জুলাই ২৬, ২০২৩ ১৫:২১ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেযনিকভ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে তার দেশের সেনারা হামলা অব্যাহত রাখবে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ক্রিমিয়া ব্রিজও থাকবে বলে তিনি জানান। এতে মস্কোর যুদ্ধক্ষমতা কমে যাবে বলে তিনি মনে করেন।
-
চীনা পররাষ্ট্রমন্ত্রী পদে আবার পরিবর্তন, ফিরেছেন ওয়াং ই
জুলাই ২৬, ২০২৩ ১৩:০২চীন সরকার দেশের পররাষ্ট্রমন্ত্রী পদে আবার পরিবর্তন করেছে এবং কিন গ্যাংয়ের জায়গায় নতুন করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে ফিরিয়ে আনা হয়েছে। কিন গ্যাং মাত্র সাত মাস পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, প্রায় এক দশক ধরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন ওয়াং ই।
-
'ক্ষয়িষ্ণু পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিন'
জুলাই ২৬, ২০২৩ ১১:৪২চীনের প্রেসিডেন্ট তার দেশের সামরিক নেতাদের বলেছেন, ক্ষয়িষ্ণু পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে হবে।
-
অ্যাপেল ডিভাইস দিয়ে সিআইএ-সহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর গুপ্তচরবৃত্তি
জুলাই ২৬, ২০২৩ ১০:৩৩রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েনকো তার দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে মার্কিন কোম্পানি অ্যাপেলের ডিভাইস ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।
-
ডেনমার্কে ফের কুরআন অবমাননা; এবার মিশর ও তুর্কি দূতাবাসের সামনে
জুলাই ২৬, ২০২৩ ০৬:৪২ডেনমার্কে আবার পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটেছে। এবার একটি উগ্র ডান-পন্থি গোষ্ঠী রাজধানী কোপেনহেগেনের মিশর ও তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একাধিক কপিতে আগুন দিয়েছে। গতকাল (মঙ্গলবার) উগ্র-জাতীয়তাবাদী ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ গোষ্ঠী এই অপকর্ম ঘটায়।
-
আকস্মিকভাবে ইউক্রেনকে জবাব দেয়ার পরামর্শ মেদভেদেভের
জুলাই ২৫, ২০২৩ ১৪:২৪রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কথিত পাল্টা সামরিক অভিযানের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য রাশিয়ার বেসামরিক লক্ষবস্তুতে হামলা চালাচ্ছে ইউক্রেন।
-
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে হাঙ্গেরি
জুলাই ২৫, ২০২৩ ১৩:৪৫ইউরোপীয় ইউনিয়ন থেকে শিগগিরই হাঙ্গেরি বেরিয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আন্দ্রাস সিমোর। রোববার হাঙ্গেরির এটিভি নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।