-
ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালানো হয়েছে: পুতিন
মে ৩১, ২০২৩ ১৪:৪৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা নিশ্চিত করেছেন যে, তার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির সেনা গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে সফল হামলা চালিয়েছে।
-
ইউক্রেনে চালানো ‘গণহত্যায়’ সমর্থন দিচ্ছে পাশ্চাত্য: রুশ পররাষ্ট্রমন্ত্রী
মে ৩১, ২০২৩ ১০:৪১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের মস্কো-পন্থি অঞ্চলগুলোতে কিয়েভের চালানো ‘গণহত্যায়’ সমর্থন দিচ্ছে। তিনি আরো বলেছেন, ইউক্রেনে ‘রাশিয়ার যা কিছু আছে’ তা ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়নে কিয়েভের পাশে দাঁড়িয়েছে পাশ্চাত্য।
-
পুতিনকে কূটনৈতিক নিরাপত্তা দেবে দক্ষিণ আফ্রিকা
মে ৩০, ২০২৩ ১৩:৫৩দক্ষিণ আফ্রিকা বলেছে, সে দেশে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোহানেসবার্গ সফরে গেলে তাকে কূটনৈতিক নিরাপত্তা দেয়া হবে।
-
যুদ্ধের গতি প্রকৃতি তীব্র হয়েছে; মস্কো এবং কিয়েভে ড্রোন হামলা
মে ৩০, ২০২৩ ১৩:৫০রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে দেশ দুটির রাজধানী শহরে ড্রোন হামলা হয়েছে। অর্থাৎ মস্কো এবং কিয়েভ দুই রাজধানীই হামলার কবলে পড়ে। দুই দেশের মধ্যে যখন যুদ্ধের গতি প্রকৃতি তীব্র হয়েছে তখন একই দিনে দুই দেশের রাজধানী শহরে হামলার খবর বের হলো।
-
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের অঙ্গীকার করলেন জেলেনস্কি
মে ৩০, ২০২৩ ১৩:৪৭রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই অভিযানের জন্য একটি তারিখ ঘোষণা করেছেন।
-
ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক নাকচ করলো বেইজিং
মে ৩০, ২০২৩ ১৩:৪১আমেরিকার সঙ্গে নিরাপত্তা বৈঠকের অনুরোধ নাকচ করেছে চীন। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই আমেরিকা দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠানের অনুরোধ করেছিল কিন্তু চীন তা নাকচ করে।
-
মহাকাশে প্রথমবার বেসামরিক নভোচারী পাঠাল চীন
মে ৩০, ২০২৩ ১০:৫৯চীনের শেনচৌ-১৬ মহাকাশযান আজ (মঙ্গলবার) সকাল ৯টা ৩১ মিনিটে সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে। জিং হাই ভেং, চু ইয়াং সু এবং কুই হাই ছাও—এই তিনজন নভোচারী এবারের মিশনে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে কুই হাই ছাও প্রথম বেসামরিক নভোচারী। তিনি বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক।
-
মার্কিনিদের সামরিক তৎপরতা নজরদারির জন্য মহাকাশে উপগ্রহ পাঠাবে উত্তর কোরিয়া
মে ৩০, ২০২৩ ১০:৪২আমেরিকা ও তার আঞ্চলিক মিত্রদের সামরিক তৎপরতা নজরদারির জন্য উত্তর কোরিয়া সামনের মাসে মহাকাশে একটি উপগ্রহ পাঠাবে।
-
‘ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার উপযুক্ত জবাব দেবে রুশ সেনাবাহিনী’
মে ৩০, ২০২৩ ০৬:১৯পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার উপযুক্ত জবাব দেয়ার ক্ষমতা রাশিয়ার সেনাবাহিনীর রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি সোমবার কেনিয়ায় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
‘প্রিয় বন্ধু’ এরদোগানকে অভিনন্দন জানালেন পুতিন
মে ২৯, ২০২৩ ১৪:৪৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান পুনঃনির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (রোববার) এরদোগান প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হন।