-
রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিলেন প্রতিরক্ষামন্ত্রী
মে ০৩, ২০২৩ ১১:৩৫রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পকে অবিলম্বে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সংখ্যা ও গতি বাড়াতে হবে।
-
ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ছে জার্মানি: রাশিয়ার হুঁশিয়ারি
মে ০৩, ২০২৩ ০৭:৩৩রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেনকে ক্রমাগতভাবে সমরাস্ত্র সরবরাহ করে জার্মানি ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ছে। ক্রেমলিন আরো বলেছে, জার্মানির সরবরাহ করা সমরাস্ত্র রুশ ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না- এমন কোনো গ্যারান্টি দেয়া জার্মান সরকারের পক্ষে সম্ভব নয়।
-
রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো অবস্থানে রয়েছে: 'ফোর্বস'
মে ০২, ২০২৩ ১৫:১৩অর্থনৈতিক বিষয়ক মার্কিন সাময়িকী 'ফোর্বস' এটা নিশ্চিত করেছে যে রাশিয়ার অর্থনীতি ইউরোপের অর্থনীতির চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে।
-
রিয়াদের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে: ন্যাশনাল ইন্টারেস্ট
মে ০২, ২০২৩ ১৪:২০আমেরিকার একটি গুরুত্বপূর্ণ পত্রিকা লিখেছে: সৌদি-আরবের ব্যাপারে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। ন্যাশনাল ইন্টারেস্ট নামক ওই মার্কিন পত্রিকাটি লিখেছে: সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে তেল পাওয়ার মার্কিন নীতি ব্যর্থ হয়েছে।
-
পাকিস্তানে সন্ত্রাস-বিরোধী অভিযান: ১২ সন্ত্রাসী নিহত কিংবা গ্রেফতার
মে ০২, ২০২৩ ১৩:৩৭পাকিস্তান সেনাবাহিনীর কয়েকটি অভিযানে অন্তত ১২ সন্ত্রাসী হতাহত হয়েছে। পাকিস্তানে বিগত এক বছরে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বেড়ে যাবার প্রেক্ষাপটে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালায়।
-
হিরমান্দ নদীর পানির হিস্যা আদায়ে ছাড় নয়: ইরান
মে ০১, ২০২৩ ১৪:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, হিরমান্দ নদীর পানির হিস্যা আদায়ের বিষয়ে ছাড় দেবে না। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
কূটনৈতিক ভবন দখল করার অধিকার পোলিশ কর্তৃপক্ষের নেই: রাশিয়া
মে ০১, ২০২৩ ১২:১৪রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার দেশের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে পোল্যান্ডকে সতর্ক করেছেন। ওয়ারশ'তে রাশিয়ার দূতাবাসের স্কুল জব্দ করার ব্যাপারে মস্কো এই সতর্কতা জানালো।
-
অ্যাঙ্গেলা মার্কেলকে এক হাত নিলেন জেলেনস্কির উপদেষ্টা পোদোলিয়াক
মে ০১, ২০২৩ ০৭:১৪সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার শাসনমালে সম্ভাব্য ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ’ প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বলে যে দাবি করেছেন তার প্রচণ্ড সমালোচনা করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক বলেছেন, মার্কেল নিজের ‘রাজনৈতিক ব্যর্থতা’ ঢাকতে গিয়ে একটি ‘ব্যাখ্যা’ দাঁড় করিয়েছেন।
-
আইএসের স্বঘোষিত খলিফাকে হত্যা করার দাবি করল তুরস্ক
মে ০১, ২০২৩ ০৫:১৯উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের স্বঘোষিত খলিফা আবু হুসেইন আল-কুরাশিকে হত্যা করার দাবি করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের টিআরটি তুর্ক চ্যানেলকে এ খবর জানিয়ে বলেছেন, তার দেশের জাতীয় গোয়েন্দা বাহিনী সিরিয়ায় কুরাশিকে হত্যা করেছে।
-
সুদানের সংঘাত বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট গৃহযুদ্ধে রূপ নিতে পারে
এপ্রিল ৩০, ২০২৩ ১০:০৬সুদানের সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের চলমান সংঘাত যদি এখনই বন্ধ করা না হয় তাহলে তা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট গৃহযুদ্ধে রূপ নিতে পারে।