-
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ম্যানিলাও
জুলাই ২৭, ২০২২ ১৩:১২শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের লুজান দ্বীপ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আজ বুধবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের একটি প্রদেশে একটি হাসপাতাল ও একাধিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী ম্যানিলায়ও।
-
জাতিসংঘ-বিরোধী বিক্ষোভ; শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত
জুলাই ২৭, ২০২২ ১২:১৩গণতান্ত্রিক কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে জাতিসংঘ-বিরোধী বিক্ষোভের সময় বড় রকমের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এরমধ্যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য রয়েছে। এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সদস্যদের ওপর হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।
-
ইউরোপীয় ইউনিয়নের গ্যাস পরিকল্পনা অর্থহীন, অবাস্তবায়নযোগ্য: হাঙ্গেরি
জুলাই ২৭, ২০২২ ০৮:৩০গ্যাসের ব্যবহার কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাখ্যান করেছে হাঙ্গেরি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো গতকাল (মঙ্গলবার) বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত অন্যায়, অর্থহীন, অবাস্তবায়নযোগ্য এবং ক্ষতিকর প্রস্তাব।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও ধারণার চেয়ে ভালো করছে রাশিয়া: আইএমএফ
জুলাই ২৭, ২০২২ ০৭:০১আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি ধারণার চেয়ে ভালো করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গতকাল (মঙ্গলবার) সর্বশেষ বিশ্ব অর্থনীতির যে পর্যালোচনামূলক রিপোর্ট প্রকাশ করেছে তাতে এই কথা বলা হয়েছে।
-
আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ব্যর্থ হয়েছে: ইইউর স্বীকারোক্তি
জুলাই ২৭, ২০২২ ০৪:০২ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তিনি লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপে বোরেল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।
-
ডলার বাদ দেয়ার প্রক্রিয়া ঠেকিয়ে রাখার উপায় নেই: রাশিয়া
জুলাই ২৭, ২০২২ ০৩:২৭রাশিয়া বলেছে, বিশ্ববাজার থেকে ডলারকে বাদ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ প্রক্রিয়া বন্ধ করার আর কোনো উপায় নেই। রুশ সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভোজিস্লাভ ভোলোদিন মঙ্গলবার নিজের টেলিগ্রাম চ্যানেলে একথা জানান। তিনি রাশিয়ার পক্ষ থেকে ডলারে লেনদেন বন্ধ করার কারণ উল্লেখ করে বলেন, যে পরিমাণ ডলার ছাপিয়ে বিশ্ববাজারে ছেড়ে দেয়া হয় তার বিপরীতে তেমন কোনো সম্পদ থাকে না।
-
‘রাশিয়া-ইসরাইল সম্পর্ক ক্রমেই তেঁতে উঠছে’
জুলাই ২৬, ২০২২ ১৪:২৬ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে ইসরাইল রাশিয়া-বিরোধী যে অবস্থান নিয়েছে তাকে দুঃখজনক বলে বিবেচনা করে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (মঙ্গলবার) রাশিয়ার একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে একথা বলেছেন।
-
আমাদের গচ্ছিত অর্থ বিনা শর্তে অবিলম্বে ফেরত দিন: আমেরিকাকে তালেবান
জুলাই ২৬, ২০২২ ১৪:২৫আফগানিস্তানের সব অর্থ কোনো শর্ত ছাড়াই ফেরত দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তালেবান সরকার। এই সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ (মঙ্গলবার) উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে আজ (মঙ্গলবার) আফগানিস্তান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানান।
-
কানাডার মূল মালিকদের অসংখ্য শিশুকে হত্যার জন্য ক্ষমা চাইলেন পোপ
জুলাই ২৬, ২০২২ ১৩:২০কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস। সোমবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার মাস্কওয়াসিসে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষমা চান তিনি।
-
বেইজিং সফর করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
জুলাই ২৬, ২০২২ ১৩:০৫চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এখন চীন সফর করছেন।