45
খোদাপ্রেমের অনন্য মাস রমজান (পর্ব-১৫)
হাদিসে এসেছে, মহান আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য রাখা হয়, তাই আমি নিজেই এর প্রতিদান দেব। গ্রীষ্মকালের দীর্ঘ দিনে রোজা রাখার ফজিলত তুলে ধরতে গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) বলেছেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যে তীব্র গরমের মধ্যেও রোজা রাখাবে তাদের সম্পর্কে ঘোষণা দেয়া হবে এক হাজার ফেরেশতার মাধ্যমে। তারা ইফতারের সময় পর্যন্ত ঘোষণায় মশগুল থাকবে। এরপর আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাক যে আমি এই রোজাদারকে ক্ষমা করলাম।