অ্যাপস্কো ২০১৮ সালের মার্চে মহাকাশে ৩ টি উপগ্রহ পাঠাবে
আগস্ট ০৬, ২০১৬ ১৬:৩১ Asia/Dhaka
এশিয়া প্যাসিফিক স্পেস কো-অপরেশন অর্গানাইজেশন বা অ্যাপস্কো'র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে বেইজিং-এ।
মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এবং প্রয়োগ বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভেতর দিয়ে বিজ্ঞান, কারিগরী ও মানব সম্পদ উন্নয়নই অ্যাপস্কো'র কার্যক্রমের মূল উদ্দেশ্য।
অ্যাপস্কো'র উপগ্রহ নির্মাণ বিষয়ক প্রশিক্ষণের অংশ হিসেবে সম্প্রতি তেহরান ঘুরে গেছেন প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ইলে্ক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য। তেহরান ত্যাগের আগেভাগে তিনি আলাপ করেন রেডিও তেহরানের সঙ্গে। অধ্যাপক আদিত্যর সাক্ষাৎকারটি উপস্থাপন করা হলো।#
(অপূর্ণাঙ্গ)
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬
ট্যাগ