ফার্সি ভাষায় 'ইসম' اسم মানে নাম (৩২তম পর্ব)
পাঠক! সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি ভালোই আছেন আপনারা। গত আসরে আমরা বলেছিলাম যে তেহরান ইউনিভার্সিটির ছাত্ররা বৃহস্পতিবার পার্বত্য অঞ্চল ভ্রমণে যেতে চাচ্ছে। ভ্রমণেচ্ছুকদের তালিকায় রমীন এবং সাঈদও নাম লিখিয়েছে।
কিন্তু মুহাম্মাদ যেতে পারবে কিনা-সে ব্যাপারে নিশ্চিত নয়। এ ব্যাপারে সে রমীনের সাথে কথা বলে। তারা এখন কফি শপে আছে। তাদের কথাবার্তাগুলো শোনার আগে আমরা যথারীতি নতুন শব্দগুলোর অর্থ জানিয়ে দিচ্ছি।
من شنیدم - کوهنوردی - درست است ؟ - تو می آیی - با ما - خیلی خوش می گذرد - من نمی دانم - من می توانم - بیایم - پنج شنبه - برنامه - تو داری - تو کار داری - من کار ندارم - اما - راستش - لباس - کفش - مناسب - من ندارم - مهم نیست - پس - چه کار می کنی ؟ می خواهم بخرم - سه شنبه - بعد از ظهر - خیابان - خیابان جمهوری - مرکز - کفش و لباس ورزشی - بیکار - اسم - اسمت - لیست - تو نوشتی - هنوز - الان - من می روم - من می نویسم - باشد-
আমি শুনেছি। পার্বত্য এলাকা ভ্রমণ বা পর্বতারোহন। ঠিক? তুমি আসবে। আমাদের সাথে। খুব ভালো কাটবে। আমি জানি না। আমি পারবো। আসতে। বৃহস্পতিবার। কর্মসূচি। তোমার আছে। তোমার কাজ আছে। আমার কাজ নাই। কিন্তু। সত্যি। জামা। জুতা। যথাযথ। আমার নাই। গুরুত্বপূর্ণ নয়। তাহলে। কী করো বা করবে। কিনতে চাচ্ছি। মঙ্গলবার। বিকেল। সড়ক। জমহুরি সড়ক। কেন্দ্র। খেলাধুলা বা শরীরচর্চার পোশাক ও জুতা। বেকার। নাম। তোমার নাম। তালিকা। তুমি লিখেছো। এখনো। এখন। আমি যাবো। আমি লিখবো। ঠিক আছে।
পাঠক! অনুবাদসহ নতুন শব্দগুলো শুনলেন এতোক্ষণ। এবার চলুন মুহাম্মাদ এবং রমীনের কথোপকথনটি শুনি।
محمد - شنیدم تو و سعید به کوهنوردی می روید . درست است ؟ رامین - آره . تو هم با ما می آیی ؟ خیلی خوش می گذرد . محمد - نمی دانم ، می توانم بیایم یا نه . رامین - پنج شنبه چه برنامه ای داری ؟ کار داری ؟ محمد - نه پنج شنبه کار ندارم . اما راستش من لباس و کفش مناسب ندارم . رامین - مهم نیست . من هم لباس و کفش ورزشی ندارم . محمد - پس چه کار می کنی ؟ رامین - من می خواهم بخرم . سه شنبه بعد از ظهر به خیابان جمهوری می روم . آنجا مرکز کفش و لباس ورزشی است . تو هم می آیی ؟ محمد - آره . خوب است . من هم سه شنبه بعد از ظهر بیکار هستم . رامین - اسمت را در لیست نوشتی ؟ محمد - نه هنوز . الان می روم می نویسم . رامین - باشد .
মুহাম্মাদ : শুনেছি তুমি এবং সাঈদ পর্বতারোহনে যাচ্ছো,ঠিক ?রমিন : হ্যাঁ। তুমিও আমাদের সাথে আসছো ? খুব ভালো কাটবে।মুহাম্মাদ : জানি না,আসতে পারবো কি পারবো না।রমিন : বৃহস্পতিবার কী করবে ? কাজ আছে ?মুহাম্মাদ : না,বৃহস্পতিবার কাজ নাই। কিন্তু আমার তো পর্বতারোহনের উপযোগী জুতা বা পোশাক নাই।রমিন : সেটা কোনো ব্যাপার নয়। আমারও তো নাই।মুহাম্মাদ : তাহলে কী করবে ?রমিন : আমি কিনতে চাচ্ছি। মঙ্গলবার বিকেলে জমহুরি সড়কে যাবো। ব্যায়াম বা খেলাধুলার পোশাক এবং জুতার কেন্দ্র ওখানে। তুমিও আসবে ?মুহাম্মাদ : হ্যাঁ,ভালোই। মঙ্গলবার বিকেলে আমি অবসর আছি।রমিন : তুমি কি লিস্টে নাম লিখেছো ?মুহাম্মাদ : এখনো না। এখন লিখতে যাবো।রমিন : ঠিক আছে।
যেমনটি শুনলেন, মুহাম্মাদও তার বন্ধুদের সাথে পর্বতারোহনে যাবে বলে ঠিক করেছে। তবে তার আগে মুহাম্মাদ এবং রমিন তাদের প্রয়োজনীয় জামা-জুতা কিনবে। তাদের সাথে যদি কেনাকাটায় যেতে চান,তাহলে আগামী আসরে এ আসরে সঙ্গ দিতে ভুলবেন না। এ প্রত্যাশায় আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। খোদা হাফেজ।#