নভেম্বর ১৩, ২০১৬ ১৫:৫৯ Asia/Dhaka

প্রিয় পাঠক, আমাদের সাপ্তাহিক আয়োজন ফার্সি ভাষা মিষ্টি ভাষার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা বলেছি, মোহাম্মাদ ও রমিন স্পোর্টস ব্যাগ কেনার পর জুতার দোকানে যাচ্ছিল।

কাছেই তারা একটি বড় জুতার দোকান পেল। তারা দোকানে ঢুকলো। সেখানে বিভিন্ন ধরনের খেলার জুতা রয়েছে। তারা দোকানীর কাছে গেল এবং বিভিন্ন মডেলের জুতা সম্পর্কে তার সাথে কথা বলল। আমরা এ কথোপথোনটি আপনাদের সামনে উপস্থাপন করবো। তার আগে চলুন এ কথোপথোনে ব্যবহৃত ফার্সী শব্দগুলোর সাথে পরিচিত হই।

روز بخیر - خوش آمدید - بفرمایید - کفش - یک جفت کفش - کفش ورزشی - ما می خواهیم - برای من - برای دوستم - اینجا - مدل - مدلها - مختلف - چه طور است ؟ - خوب است ؟ - قشنگ - اما - به نظرم - کوچک - شماره - بزرگ - بزرگتر - چه شماره ای - شما می خواهید - من می خواهم - 41 - 42 - 43 - همین - همین مدل - سفید - ساده - چند لحظه صبر کنید - اندازه است؟ - کمی - تنگ - همین مدل ؟ - متشکرم

روز بخیر এর অর্থ শুভ দিন বা আপনার দিনটি শুভ হোক। কিন্তু বাংলা ভাষায় এর ব্যবহার নেই বলে রমিন ও মোহাম্মাদ সকালে কেনাকাটা করতে গেছে ধরে নিয়ে আমরা روز بخیر এর অর্থ শুভ সকাল বলবো- শুভ সকাল -আমরা আগেও বলেছি بفرمایی ফাসী ভাষায় অনেকটা ইংরেজি Please এর মত ব্যবহৃত হয়। আজকের কথোপকথোনে بفرمایید জ্বী বলুন অর্থে ব্যবহৃত হবে।

জ্বি বলুন - জুতা - এক জোড়া জুতা - کفش ورزشی মানে খেলার জুতা। কিন্তু মোহাম্মাদ ও রমিন যে জুতা আজ কিনবে তা পর্বত আরোহনের জন্য ব্যবহৃত হবে। তাই আমরা একে পর্বত আরোহন উপযোগী জুতা হিসেবে ব্যবহার করবো। পর্বত আরোহন উপযোগী জুতা -আমরা চাই - আমার জন্য - আমার বন্ধুর জন্য - এখানে- মডেল - মডেলগুলো বা বিভিন্ন মডেল - বিভিন্ন - কেমন?- ভালো তো ?- সুন্দর - কিন্তু - আমার মতে- ছোট - নম্বর - বড় - আরো বড়- কোন সাইজ- আপনারা চান - আমি চাই - ৪১-৪২-৪৩ - ঠিক এটাই- ঠিক এই মডেলটি - সাদা - সাধারন বা নর্মাল - একটু অপেক্ষা করুন - সাইজ ঠিক আছে? - সামান্য - আঁটসাঁট বা চাপা - এই মডেল? - ধন্যবাদমোহাম্মাদ ও রমিন জুতার দোকানে প্রবেশ করলো। তারা এবার দোকানদারের সাথে কথা বলবে। চলুন আমরাও যাই, দেখি তারা কী কথা বলছে-

رامین - سلام آقا . روز بخیر . فروشنده - سلام . خوش آمدید . بفرمایید . رامین - ما دو جفت کفش ورزشی می خواهیم . یک جفت برای من و یک جفت برای دوستم . فروشنده - بفرمایید اینجا . مدلهای مختلف کفش ورزشی اینجاست . رامین - محمد - این کفش چه طور است ؟ خوب است ؟ محمد - آره . قشنگ است . اما به نظرم برای تو کوچک است . رامین - ببخشید آقا . از این مدل شماره ی بزرگتر دارید ؟ فروشنده - شما چه شماره ای می خواهید ؟ رامین - 42 یا 43 . محمد - من هم شماره ی 41 می خواهم . فروشنده - همین مدل ؟ محمد - نه . من آن کفش سفید ساده را می خواهم . فروشنده - چند لحظه صبر کنید ... بفرمایید این دو جفت کفش برای شما . ( پس از چند لحظه ) فروشنده - چه طور است ؟ اندازه است ؟ محمد - نه . این کمی تنگ است . شماره ی بزرگتر دارید ؟ فروشنده - همین مدل ؟ محمد - بله . یک شماره بزرگتر . فروشنده - بله . داریم . محمد - متشکرم . .

রমিন : সালাম জনাব, শুভ সকালদোকানদার : সালাম, স্বাগতম, জ্বি বলুন-রমিন : আমাদের দুই জোড়া পর্বত আরোহন উপযোগী জুতা দরকার। এক জোড়া আমার জন্য এবং আরেক জোড়া আমার বন্ধুর জন্যদোকানদার : এখানে আসুন। বিভিন্ন মডেলের পর্বত আরোহন উপযোগী জুতা এখানে আছেরমিন : মোহাম্মাদ, এই জুতাগুলো কেমন? ভালো তো?মোহাম্মাদ : হ্যা, সুন্দর, তবে আমার মনে হয়, এটা তোমার জন্য ছোট হবেরমিন : মাফ করবেন জনাব, এই মডেলের জুতা এর চেয়ে বড় হবে কি?দোকানদার : আপনার কত নম্বরের জুতা দরকার?রমিন : ৪২ বা ৪৩মোহাম্মাদ : আমার জন্য ৪১ নম্বরেরটা আনবেনদোকানদার : এই মডেলেরই?মোহাম্মাদ : না, আমি সাদা রংয়ের ঐ নর্মাল জুতাটা চাইদোকানদার : একটু অপেক্ষা করন.... এই যে, দুই জোড়া জুতা আপনাদের জন্য(কিছুক্ষণ পর )দোকানদার : কেমন? পায়ে লেগেছে?মোহাম্মাদ : না, একটু আঁটসাঁট বা চাপা। এর চেয়ে বড় সাইজের আছে?দোকানদার : এই মডেলেরই ?মোহাম্মাদ : জ্বী, আর এক সাইজ বড়দোকানদার : জ্বী, আছেমোহাম্মাদ : ধন্যবাদ

মোহাম্মাদ ও রমিন এভাবে কয়েক জোড়া জুতা পায়ে দিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকে এক জোড়া করে জুতা কেনে। জুতার দাম নেয়ার সময় দোকানদার দুই জোড়া জুতার ক্ষেত্রেই দাম কিছু কমিয়ে রাখে। তারা দুই বন্ধু মিলে পরের বৃহস্পতিবার তাদের অন্য বন্ধুদের সাথে পাহাড়ে যাবে। শ্রোতাবন্ধুরা, আগামী আসরে আমরা ওদের সাথে পাহাড়ে যাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, এই কামনা করে, ফার্সী ভাষা শিক্ষার আজকের আসর থেকে বিদায় চাইছি।#