ফার্সি ভাষায় 'মাকসাদ' مقصد মানে গন্তব্য (৩৮তম পর্ব)
ফার্সী ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের আসরে আমরা তেহরানের রাস্তায় ঘুরতে বেরুবো।
তেহরান বিশ্বের অন্যতম বৃহত্তম শহর এবং স্বাভাবিকভাবেই এর সড়কগুলোতে ভিড় লেগেই থাকে। শিল্পক্ষেত্রে ইরান অনেক অগ্রসর এবং এদেশে গাড়ি ও মোটর সাইকেল নির্মানের বহু কারাখানা রয়েছে। এসব কারাখানায় তৈরি গাড়ি বিশ্বের অনেক দেশে রফতানি হয়। আর ইরানীরাতো এসব গাড়ি ও মোটর সাইকেলের প্রধান ক্রেতা। তেহরান শহরে গাড়ি ও মোটর সাইকেলের পাশাপাশি বাস, মিনিবাসসহ অন্যান্য যানবাহনও প্রচুর পরিমাণে চোখে পড়ে। এছাড়া তেহরানে নাগরিকদের যাতায়াতের সুবিধার্তে রয়েছে মেট্রো বা পাতালরেল। তবে তেহরানের অধিকাংশ পরিবারের যাতায়াতের জন্য নিজস্ব অটোমোবাইল বা গাড়ি রয়েছে। এ কারণে ব্যস্ত সময়গুলোতে তেহরানের অধিকাংশ সড়কে ট্রাফিক জ্যাম চোখে পড়ে। মোহাম্মাদ আজ তার নিজস্ব গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছে। কিন্তু ট্রাফিক জ্যামে তার গাড়ি আটকা পড়েছে। তার গাড়ির একটু সামনে একটি এ্যাম্বুলস রয়েছে এবং রাস্তার অন্যান্য গাড়িও ঠায় দাঁড়িয়ে আছে। সম্ভবতঃ ওখানে কোন দুর্ঘটনা ঘটেছে। এর পরে কী ঘটলো তা আমরা ফার্সী কথোপকথনের মাধ্যমে শুনবো। তবে তার আগে যথারীতি ফার্সী শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।
چه شده - آمبولانس - آنجا - اینجا - من فکر می کنم - دو - ماشین - با هم - آنها تصادف کردند - چه قدر ! - شلوغ - چه قدر شلوغ است ! - چرا - مردم - آنها ایستادند - همیشه - همین طور - جناب پلیس - ببخشید - راه - بسته - باز - نه خیر - بعد از - چند - دقیقه - راه باز می شود - تصادف - موتور سیکلت - خودرو - سمند - مثل اینکه - حال - موتور سوار - خوب - آمبولانس - بیمارستان - آنها می برند - علت - چه بود ؟ با سرعت - چراغ قرمز - او عبور کرد - او تصادف کرد - موتور سوار - محتاط - به طرف چپ - بپیچید - خیابان رازی - بروید - مقصد - بهار - به طرف راست - از آنجا
কী হয়েছে? এ্যাম্বুলেন্স। ওখানে। এখানে। আমার মনে হয়। দুই । গাড়ি। একসাথে বা একত্রে। তারা একসিডেন্ট করেছে। কতখানি? ভীড়। কি প্রচন্ড ভীড়! কেন? জনগণ বা সাধারণ মানুষ। তারা দাঁড়িয়ে আছে। সব সময়। এভাবে। পুলিশ সাহেব। মাফ করবেন। রাস্তা। বন্ধ । খোলা। জ্বী না। পরে। কয়েকটি। মিনিট। রাস্তা খুলে যাবে। দুর্ঘটনা বা একসিডেন্ট। মোটর সাইকেল। গাড়ি। সামান্দ, এটি ইরানের একটি গাড়ি প্রস্তুতকারী কোম্পানীর নাম। মনে হয়। অবস্থা। মোটর সাইকেল আরোহী। ভালো। এ্যাম্বুলেন্স। হাসপাতাল। তারা নিয়ে যাবে। কারণ। কী হয়েছিল। দ্রুত গতিতে। লাল বাতি বা রেড সিগন্যাল। সে পার হয়েছিল। সে একসিডেন্ট করেছে। মোটর সাইকেল আরোহী। সতর্ক। বাম দিকে। ঘুরুন বা টার্ন নিন। রাযি সড়ক বা রাযি রোড। যান। গন্তব্য। بهار অর্থ বসন্তকাল, তবে আজ بهار শব্দটি তেহরানের একটি সড়কের নাম হিসেবে ব্যবহৃত হবে। ডান দিকে। ওখান থেকে। তো শ্রোতাবন্ধুরা, ফার্সী শব্দগুলোর অর্থ শুনলেন। এবারে আমরা মোহাম্মাদ, গাড়ির চালক ও পুলিশের মধ্যে কী কথা হয়েছিল, তা শুনবো।
محمد ـ چه شده ؟ یک آمبولانس آنجاست . راننده - فکر می کنم دو ماشین با هم تصادف کردند . محمد - چه قدر شلوغ است . چرا مردم همه آنجا ایستادند ؟ راننده - همیشه همینطور است . ببخشید جناب پلیس راه بسته است ؟ پلیس - نه خیر . بعد از چند دقیقه راه باز می شود . محمد - آقای پلیس چه شده ؟ پلیس - تصادف . یک موتور سیکلت و یک خودروی سمند . راننده - مثل اینکه حال موتور سوار خوب نیست . محمد - آره . او را با آمبولانس به بیمارستان می برند . علت تصادف چه بود ؟ پلیس - موتور سیکلت با سرعت از چراغ قرمز عبور کرد و با سمند تصادف کرد . راننده - موتور سوارها محتاط نیستند . پلیس - به طرف چپ بپیچید و از خیابون رازی بروید . راننده - اما مقصد ما خیابان بهار است . پلیس - از خیابان رازی به طرف راست بپیچید و از آنجا به خیابان بهار بروید.
মোহাম্মাদ : কী হয়েছে? একটি এ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে ওখানে।গাড়ি চালক : আমার মনে হয়, দুটি গাড়ি একসিডেন্ট করেছে।মোহাম্মাদ : কী প্রচন্ড ভীড়! সবাই ওখানে থেমে আছে কেন?গাড়ি চালক : সব সময়ই এখানে এরকম অবস্থা হয়। মাফ করবেন পুলিশ সাহেব, সামনে কী রাস্তা বন্ধ?পুলিশ : জ্বী না। কয়েক মিনিটের মধ্যেই রাস্তা খুলে যাবে।মোহাম্মাদ : পুলিশ সাহেব, কী হয়েছে?পুলিশ : একসিডেন্ট। একটি মোটর সাইকেল এবং একটি সামান্দ গাড়ির মধ্যে। গাড়ি চালক : মনে হচ্ছে মোটর সাইকেল আরোহীর অবস্থা ভালো নয়।মোহাম্মাদ : হ্যা। তাকে এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কী কারণে একসিডেন্ট হয়েছে?পুলিশ : মোটর সাইকেল দ্রুত গতিতে রেড সিগন্যাল অতিক্রম করেছে এবং তখনই সামান্দ গাড়ির সাথে একসিডেন্ট হয়েছে।গাড়ি চালক : মোটর সাইকেল আরোহীরা সতর্কতার সাথে গাড়ি চালায় না।পুলিশ : আপনারা বামে টার্ন নিয়ে রাযি সড়ক দিয়ে চলে যান।গাড়ি চালক : কিন্তু আমরা বাহার রোডে যেতে চাই। পুলিশ : রাযি সড়ক দিয়ে ডানে টার্ন নিয়ে বাহার রোডে চলে যান।এরপর পুলিশের কথামত গাড়ি চালক বাম দিকে টার্ন নিয়ে রাযি সড়কে যায়। পথ চলতে চলতে সে যে সব তরুন মোটর সাইকেল আরোহী ট্রাফিক আইন ভঙ্গ করে রাস্তায় উদ্ধতভাবে চলাফেরা করে তাদের সমালোচনা করে। রাযি সড়ক ফাঁকা থাকায় তারা খুব দ্রুত তাদের গন্তব্যে পৌঁছে যায়। তো শ্রোতাবন্ধুরা আশা করছি আজকের আসর আপনাদের ভালো লেগেছে। আগামী সপ্তায় আবারো কথা বলার আশা রেখে আজ এখানেই শেষ করছি।#