এপ্রিল ১৩, ২০১৭ ১২:৫৭ Asia/Dhaka

ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের আসরে আমরা আপনাদেরকে তেহরানের উত্তরে প্রকৃতির একটি মনোরম দৃশ্য দেখাতে নিয়ে যাবো। মোহাম্মাদ আজ তার ইরানী বন্ধু নাসেরের বাড়িতে গেছে। নাসের উত্তর তেহরানের অভিজাত এলাকার একটি সুউচ্চ টাওয়ারের সর্বোচ্চ তলায় থাকে। এখন গ্রীষ্মকাল। নাসের ঘরের জানালা খুলে দিয়েছে।

বাইরের নির্মল বাতাস আস্তে আস্তে ঘরে প্রবেশ করছে। নাসেরের ঘরের জানালা দিয়ে তেহরানের মনোরম দৃশ্যাবলী দেখা যায়। মোহাম্মাদ জানালার ধারে দাঁড়িয়ে সে দৃশ্যই দেখছে। আশেপাশের সুন্দর পাহাড়গুলি তাকে সবচেয়ে বেশী আকৃষ্ট করেছে। এসব পাহাড়ের মধ্যে একটি উচু পাহাড় মোহাম্মাদের নজর কাড়ে। পাহাড়টির চুড়ায় এই তীব্র গরমের মধ্যেও বরফ জমে আছে। সে বিষয়টি জানার জন্য কৌতুহলি হয়ে ওঠে। নাসেরের কাছে সে ঐ সুউচ্চ পাহাড়টি সম্পর্কে জানতে চায়। এ সময় মোহাম্মাদ ও নাসেরের মধ্যে কী কথা হয়, তা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। হ্যা আমরা তাদের মধ্যকার কথোপকথোন আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে ফার্সী শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।

 شمال - تهران - کوه - کوهها - زیبا - زیبایی - هست ( وجود دارد ) - البرز - می گویند - الان - تابستان- پراز - برف - کدام - ببین - آنجا - من دیدم - اسم - دماوند - بلند - بلندترین - خیلی - دور - نیست - سرد - زیبا - کاش - یک روز - برویم - فکر خوبی - برنامه ریزی می کنیم - حتما" -

উত্তর। তেহরান। পাহাড়। পাহাড়গুলো। সুন্দর। সৌন্দর্য। আছে। আল বোর্য, এটি ইরানের একটি পর্বতমালার নাম। বলা হয়। এখন। গ্রীষ্মকাল। ভর্তি। বরফ। কোনটি। দেখ। ওখানে। আমি দেখেছি। নাম। দামাভান্দ, এটি একটি পাহাড়ের নাম। উঁচু। সবচেয়ে উঁচু বা সর্বোচ্চ। অনেক বা বেশী। দুরে। নেই। ঠান্ডা। সুন্দর। এমন যদি হতো! کاش শব্দটি দুঃখ প্রকাশ করে কোন কিছু না থাকার বা না পাওয়ার বেদনা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। একদিন। যাবো। ভালো চিন্তা বা মন্দ বলো নি। পরিকল্পনা করবো। অবশ্যই।

পাঠক!, এবার চলুন মোহাম্মাদ ও নাসেরের মধ্যে কী কথা হলো তা শোনা যাক।

محمد - در شمال تهران چه کوههای زیبایی است ! ناصر - بله . به این کوهها البرز می گویند . محمد - الان تابستان است . اما آن کوه پر از برف است . ناصر - کدام کوه ؟محمد - آن کوه ( مکث ) ببین آنجا .ناصر - بله . دیدم . اسم آن کوه دماوند است . محمد - دماوند ؟ناصر - بله آن کوه دماوند است . بلند ترین کوه ایران .محمد - پس دماوند از تهران خیلی دور نیست . ناصر - نه دور نیست . اما آنجا خیلی سرد است .محمد - خیلی زیباست . یک روز با هم به کوه دماوند برویم . ناصر - فکر خوبی است . برای یک روز برنامه ریزی می کنیم .محمد - حتما" .

মোহাম্মাদ : তেহরানের উত্তরে তো অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে!নাসের : এই পাহাড়গুলোকে আলবোর্য বলা হয়।মোহাম্মাদ : এখন গ্রীষ্মকাল। কিন্তু ঐ পাহাড়টা বরফে ঢাকা।নাসের : কোন পাহাড়?মোহাম্মাদ : ঐ পাহাড় (একটু থেমে) দেখো, ওখানে।নাসের : হ্যা, দেখেছি। ঐ পাহাড়ের নাম দামাভান্দ।মোহাম্মাদ : দামাভান্দ? নাসের : হ্যা, ঐ পাহাড়টির নাম দামাভান্দ। ইরানের সর্বোচ্চ পাহাড়।মোহাম্মাদ : তাহলে তো দামাভান্দ তেহরান থেকে বেশী দুরে নয়।নাসের : না দুরে নয়। তবে ওখানে খুব ঠান্ডা।মোহাম্মাদ : অনেক সুন্দর। একদিন চলো একসাথে দামাভান্দ পাহাড়ে যাই।নাসের : মন্দ বলো নি। একদিন পরিকল্পনা করে যাওয়া যাবে।মোহাম্মাদ : অবশ্যই।মোহাম্মাদ ও নাসের এসব কথাবার্তার পর জানালার কাছ থেকে সরে যায় এবং চা-বিস্কুট ও ফলমূল খেতে বসে। সেই সাথে তারা নানা বিষয়ে কথাবার্তা বলে। দামাভান্দ পাহাড়সহ তেহরানের উত্তরের আলবোর্য পর্বতমালা সম্পর্কে তাদের মধ্যে কথা হয়। নাসের বলে, ইরানের উত্তর দিক দিয়ে একটি দীর্ঘ পর্বতমালা চলে গেছে যার নাম আলবোর্য পর্বতমালা। এ পর্বতমালায় অনেক উচ্চ শৃঙ্গ রয়েছে, তবে এদের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গের নাম দামাভান্দ। এই পাহাড়ের উচ্চতা ৫ হাজার ৬৭১ মিটার এবং এটি পৃথীবির অন্যতম সুন্দর পাহাড়। তবে এই পাহাড়টি একটি সুপ্ত আগ্নেয়গিরি। দামাভান্দ পাহাড়ের এই বর্ণনা শুনে মোহাম্মাদ অতি দ্রুত পাহাড়টি দেখার জন্য কৌতুহলি হয়ে ওঠে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ইরানে এসেছে বলে সে আনন্দ অনুভব করে। মোহাম্মাদ ও নাসের ঠিক করে আগামী সপ্তায় তারা দামাভান্দ যাবে। বন্ধুরা, ওদের সাথে আগামী সপ্তায় আমরাও যাবো দামাভান্দ পাহাড়ে। সে অনুষ্ঠানেও আপনারা আমাদের সাথেই থাকবেন, এই আশা করে ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসর এখানেই শেষ করছি।#