মে ২৬, ২০১৭ ১৬:৩৩ Asia/Dhaka

পেপটিক আলসারকে সাধারণভাবে গ্যাসট্রিক আলসার বা গ্যাসট্রিক বলা হয়। হেলিকো বেক্টারে পাইলোরি নামের অনুজীব প্রধানত এ রোগ সৃষ্টির জন্য দায়ী।

মনোদৈহিক কারণে সৃষ্ট পেটের অসুবিধাকেও অনেকেই পেপটিক আলসার বলে ভুল করেন। এ রোগের কারণে মানুষের মৃত্যুও হতে পারে। তবে এর প্রতিরোধ ও প্রতিকার উভয়ই সম্ভব। এ রোগ নিয়ে কিছু ভুল ধারণাও প্রচলিত আছে।

রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথা'র এ পর্বে অতি পরিচিত রোগ পেপটিস আলসার নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের দিনাজপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. শামিউল হোসেইন।#

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২৬