-
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে আমেরিকা
এপ্রিল ৩০, ২০২১ ০০:১৭আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আমেরিকার কয়েকজন সামরিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
-
তুরস্কে শান্তি আলোচনায় অংশ নেবে তালেবান: পাকিস্তান
এপ্রিল ২৭, ২০২১ ১৪:০৯আফগানিস্তানের তালেবান গোষ্ঠী তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় যোগ দেবে বলে জানিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ সাদেক খান তালেবানের সিদ্ধান্তের কথা আফগান সরকারকে জানিয়েছেন।
-
আফগান অভিযানের জন্য কাতারে স্ট্যান্ডবাই বি-৫২ বোমারু বিমান
এপ্রিল ২৭, ২০২১ ১৩:০৪আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তোড়জোড় শুরু করেছে।
-
আফগানিস্তানে সামরিক ঘাঁটি খালি করার কাজ শুরু হয়েছে: মার্কিন কমান্ডার
এপ্রিল ২৫, ২০২১ ১৩:৪৪আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিগুলো খালি করার কাজ শুরু হয়ে গেছে। এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার।
-
পাকিস্তানে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করলেন প্রেসিডেন্ট আলাভি
এপ্রিল ২৪, ২০২১ ১৩:৫৮পাকিস্তানের প্রেসিডেন্ট আরেফ আলাভি বলেছেন, তারা সেদেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নেবে না এবং আফগানিস্তানে অভিযান চালানোর জন্য পাকিস্তানের ভূমিকে ব্যবহার করতে দেয়া হবে না।
-
আফগানিস্তানে বি-৫২ বোমারু বিমান পাঠাচ্ছে আমেরিকা: পেন্টাগন
এপ্রিল ২৪, ২০২১ ০৫:৫৮মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তানে কয়েকটি বি-৫২ বোমারু বিমান এবং বাড়তি সেনা পাঠানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করার অংশ হিসেবে এই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পেন্টাগন জানিয়েছে।
-
মধ্য মে পর্যন্ত আফগান শান্তি আলোচনা স্থগিত করেছে: তুরস্ক
এপ্রিল ২১, ২০২১ ১০:১২তুরস্ক জানিয়েছে, আগামী ২৪ এপ্রিল ইস্তাম্বুলে আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক যে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে।
-
আফগান যুদ্ধে আমেরিকার খরচ হয়েছে ২.২৬ ট্রিলিয়ন ডলার: রিপোর্ট
এপ্রিল ১৮, ২০২১ ০৭:১৭আফগানিস্তানে দখলদার মার্কিন সামরিক বাহিনীর ২০ বছরের যুদ্ধে খরচ হয়েছে ২.২৪ ট্রিলিয়ন ডলার। নতুন এক গবেষণা রিপোর্টে একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছর মার্কিন সেনাদেরকে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলেও এ খরচ বাড়তে থাকবে।
-
‘মার্কিন সেনা হত্যায় হাত নেই’- ওয়াশিংটনের দাবি উড়িয়ে বলল মস্কো
এপ্রিল ১৮, ২০২১ ০০:৪০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাবলভ আফগানিস্তানে মার্কিন সেনা হত্যায় রাশিয়ার হাত থাকার দাবি অস্বীকার করেছেন। আমেরিকার পক্ষ থেকে এই দাবির পুনরাবৃত্তি করার পর কাবলভ বলেছেন, মার্কিন কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেছেন যে, তাদের হাতে এই দাবির পক্ষে কোনো দলিল নেই।
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তান সফর: সেনা প্রত্যাহার নিয়ে রয়েছে মতবিরোধ
এপ্রিল ১৬, ২০২১ ১১:২৮মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন আকস্মিক সফরে গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুলে গেছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে তার বৈঠকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শান্তি প্রক্রিয়া এবং ইস্তাম্বুল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে।