আফগান অভিযানের জন্য কাতারে স্ট্যান্ডবাই বি-৫২ বোমারু বিমান 
https://parstoday.ir/bn/news/world-i90772-আফগান_অভিযানের_জন্য_কাতারে_স্ট্যান্ডবাই_বি_৫২_বোমারু_বিমান
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা সদর দপ্তর  পেন্টাগন তোড়জোড় শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০২১ ১৩:০৪ Asia/Dhaka
  • বি-৫২ বোমারু বিমান
    বি-৫২ বোমারু বিমান

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা সদর দপ্তর  পেন্টাগন তোড়জোড় শুরু করেছে।

এর অংশ হিসেবে তারা কাতারে দুটি বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে। প্রয়োজন হলে যাতে আফগানিস্তানে বোমা হামলা চালানো যায় সেজন্য এই ব্যবস্থা।

মার্কিন বিমান বাহিনী গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে,  কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে দুটি বি-৫২ হর্নেট স্ট্যাটোফোরট্রেস বোমারু বিমান পৌঁছেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, এই দুটি বোমারু বিমান কাতারে আগে থেকে মোতায়েন অন্য দুটি বোমারু বিমানের সঙ্গে মিলে কাজ করবে। আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো বাহিনীর সেনাদের প্রয়োজনীয় সুরক্ষার দায়িত্ব থাকবে এইসব বোমারু বিমানের। 

আগামী ১ মে থেকে আফগানিস্তান হতে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে।  আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭