হোয়াইট হাউসের অভিযোগকে ‘বাস্তবতা থেকে পলায়ন’ বললেন ইসমাইল বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i163230-হোয়াইট_হাউসের_অভিযোগকে_বাস্তবতা_থেকে_পলায়ন’_বললেন_ইসমাইল_বাকায়ি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কর্মকাণ্ডের জন্য ইরানকে দায়ী করছে, যেগুলোর অনেকগুলোই ওয়াশিংটন নিজেই শুরু করেছে, অথবা সমর্থন করেছে।
(last modified 2026-09-20T05:23:38+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১১:২১ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি
    ইসমাইল বাকায়ি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কর্মকাণ্ডের জন্য ইরানকে দায়ী করছে, যেগুলোর অনেকগুলোই ওয়াশিংটন নিজেই শুরু করেছে, অথবা সমর্থন করেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্রের ইরানবিরোধী অভিযোগের প্রতিক্রিয়ায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন বাকায়ি।

তিনি লিখেছেন, হোয়াইট হাউসের মুখপাত্র ইরানের বিরুদ্ধে দীর্ঘ একটি অভিযোগের তালিকা তুলে ধরেছেন। তবে এসব অভিযোগের বড় একটি অংশে ‘অবিশ্বাস্য নির্ভুলতার সঙ্গে’ এমন কর্মকাণ্ডের বর্ণনা দেওয়া হয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্র নিজেই শুরু করেছে, অথবা সমর্থন করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ ধরনের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা এবং বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা খুব একটা বিস্ময়কর নয়।

এ প্রসঙ্গে তিনি একটি প্রবাদ উদ্ধৃত করে লেখেন, ‘দুষ্টরা পালিয়ে যায়, এমনকি যখন তাদের কেউ তাড়া করে না।’

বাকায়ির এই বক্তব্য এমন সময়ে এলো, যখন হোয়াইট হাউসের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করা হয়েছে। তেহরান অবশ্য এসব অভিযোগের জবাবে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড ও নীতির দিকেই পাল্টা দৃষ্টি আকর্ষণ করছে।#

পার্সটুডে/এমএএআর/২০