-
প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে না আমেরিকা
জানুয়ারি ২৯, ২০২১ ১৪:৪৪মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগণ বলেছে, বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সমস্ত সেনা প্রত্যাহার করবে না। আফগান তালেবানকে আমেরিকার সঙ্গে সই করা চুক্তির প্রতি সম্মান না দেখানোর ব্যাপারে অভিযুক্ত করার পর পেন্টাগনের পক্ষ থেকে এই বক্তব্য এলো।
-
মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধে যোগ দিয়ে পাকিস্তান চড়া মূল্য দিয়েছে: ইমরান খান
জানুয়ারি ২৯, ২০২১ ০৬:৩১পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বের অংশ হয়ে তার দেশ চড়া মূল্য দিয়েছে।
-
আন্তঃআফগান আলোচনা দেশটির সংকট সমাধানের একমাত্র উপায়: ইরান
জানুয়ারি ২৮, ২০২১ ০৪:২৮ইরান বলেছে, আফগানিস্তানের চলমান সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের একমাত্র উপায়ে হচ্ছে আন্তঃআফগান আলোচনা চালিয়ে যাওয়া।
-
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তালেবান নেতাদের সাক্ষাৎ
জানুয়ারি ২৮, ২০২১ ০৩:২১ইরান সফররত আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদল গতকাল (বুধবার) তেহরানে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
ইরানের আমন্ত্রণে তেহরান সফরে তালেবান প্রতিনিধিদল
জানুয়ারি ২৬, ২০২১ ০৭:০৪আফগানিস্তানের তালেবানের একটি রাজনৈতিক প্রতিনিধিদল তেহরান সফরে এসেছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। মোল্লা আব্দুলগনি বারাদার প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন।
-
আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিচ্ছে ভারত
জানুয়ারি ২৫, ২০২১ ১৫:১৫আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দিচ্ছে ভারত। এর আগে বাংলাদেশ ও নেপালকে করোনার টিকা উপহার হিসেবে দিয়েছে নয়া দিল্লি।
-
'তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা চুক্তি পুনর্মূল্যায়ন করবেন বাইডেন'
জানুয়ারি ২৩, ২০২১ ০৭:২১নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের তালেবানের সঙ্গে সাবেক ট্রাম্প প্রশাসনের করা চুক্তি পুনর্মূল্যায়ন করবেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ এ সম্পর্কে জানিয়েছে, বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলেভান বিষয়টি নিয়ে এরইমধ্যে তার আফগান সমকক্ষ ড. হামিদুল্লাহ মুহিবের সঙ্গে কথা বলেছেন।
-
আফগানিস্তানের রাজধানীতে গুলিতে দুই নারী বিচারপতি নিহত
জানুয়ারি ১৭, ২০২১ ১৫:৪০আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, আজ (রোববার) সকালে গাড়িতে করে কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের ওপর এ হামলা চালানো হয়।
-
পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত শিয়া মুসলমানদের দাফন অনুষ্ঠানে স্বয়ং ইমরান খান
জানুয়ারি ১০, ২০২১ ১৫:৩১আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাজারা শিয়া মুসলিম হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত ও এর সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন করার জন্য উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হতভাগা নিহতরা ছিল বেলুচিস্তানের খনি শ্রমিক এবং শুধু শিয়া হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়।
-
‘গত ৫ বছরে ৪০,০০০ আফগান নাগরিক ও ৯৮ মার্কিন সেনা নিহত হয়েছে’
জানুয়ারি ১০, ২০২১ ০৯:৩৯আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, গত পাঁচ বছরে তার দেশের ৪০ হাজারের বেশি মানুষ নিহত হলেও মার্কিন সেনা নিহত হয়েছে মাত্র ৯৮ জন। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।