-
আফগানিস্তানকে ত্রাণ সহায়তার পঞ্চম চালান পাঠালো ইরান
অক্টোবর ০৬, ২০২১ ০৭:২৮প্রতিবেশী আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সহায়তার পঞ্চম চালান পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল (মঙ্গলবার) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আফগানিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ত্রাণ সহায়তার এ চালান হস্তান্তর করে।
-
গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০৬, ২০২১ ০৭:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গুরুত্বপূর্ণ আলোচনার জন্য রাশিয়া সফরে গেছেন। এ সফরে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
-
মোল্লা বারাদারের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ
অক্টোবর ০৬, ২০২১ ০৪:৫৬ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি সাইমন গ্যাস কাবুল সফরে গিয়ে তালেবান নেতা ও আফগান উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবারের ওই সাক্ষাতে আফগানিস্তানে নিযুক্ত কাতার-ভিত্তিক ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স মার্টিন ল্যাংডেন উপস্থিত ছিলেন।
-
বাগরাম বিমান ঘাঁটিতে চীনা সেনা উপস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের বক্তব্য
অক্টোবর ০৫, ২০২১ ০৫:৫৯আফগানিস্তানের বিখ্যাত বাগরাম বিমান ঘাঁটিতে চীনা সেনা মোতায়েন করা হয়েছে বলে যে জল্পনা চলছে তা নাকচ করে দিয়েছেন কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউ। তিনি এ ধরনের জল্পনাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
-
পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত নিল তালেবান সরকার
অক্টোবর ০৫, ২০২১ ০৫:৫১আফগানিস্তানের জনগণকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী তালেবান সরকার। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ নির্দেশের খবর জানিয়ে বলেছেন, ‘তালেবান সরকারের নেতৃত্ব পরিষদ’ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত দিয়েছে।
-
তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে আমেরিকা: ইমরান খান
অক্টোবর ০৩, ২০২১ ০৪:১৭পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানে বলেছেন, আমেরিকা আজ হোক কিংবা কাল আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। তিনি আরো বলেছেন, আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে তা থেকে বোঝা যায়, আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম হতাশায় রয়েছে ও দোটানায় ভুগছে।
-
ই-কমার্সের হাজার হাজার কোটি টাকার প্রতারণার দায় নিচ্ছে না কেউ! ভারতের নজরে আফগানিস্তান!
অক্টোবর ০২, ২০২১ ১২:২২সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
ভবানীপুরে জিতছে মমতা’, দাবি জয়ের!: তালেবানের বিরুদ্ধে ফের যুদ্ধের প্রস্তুতি আমেরিকার!
অক্টোবর ০১, ২০২১ ১২:১৫সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
সাবেক সরকারের কর্মকর্তারা ‘দিবাস্বপ্ন’ দেখছেন: তালেবান
সেপ্টেম্বর ৩০, ২০২১ ০৪:৩০আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের প্রবাসী কর্মকর্তারা দেশটিতে এখনো আগের শাসনব্যবস্থা বহাল রয়েছে বলে যে দাবি করছেন তাকে ‘দিবাস্বপ্ন’ বলে প্রত্যাখ্যান করেছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
-
কাবুলের সঙ্গে বিমান যোগাযোগ আবার চালু করুন: ভারতকে তালেবান
সেপ্টেম্বর ৩০, ২০২১ ০২:৫০আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সঙ্গে বাণিজ্যিক বিমান যোগাযোগ আবার চালু করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই আহ্বান জানানো হয়েছে বলে ইরানের বার্তা সংস্থা ইরনা খবর দিয়েছে।