-
টেলিফোনালাপে যা বললেন হাসান রুহানি ও রজব তাইয়্যেব এরদোগান
জুলাই ২২, ২০২১ ০৬:২৮ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান ও তুরস্ক মুসলিম বিশ্বের দু’টি প্রভাবশালী দেশ হওয়ার কারণে আঞ্চলিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বুধবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
ঈদের ছুটিতে তালেবান প্রস্তুত অবস্থায় রয়েছে: জবিউল্লাহ মুজাহিদ
জুলাই ২২, ২০২১ ০৬:০৭পবিত্র ঈদুল আজহার ছুটিতে তালেবান যুদ্ধ করছে না তবে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এই গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।
-
ক্ষমতায় গেলে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তালেবান নেতার
জুলাই ২২, ২০২১ ০০:৪১আফগানিস্তানে মোতায়েন প্রতিটি বিদেশি সেনাকে দখলদার মনে করে তালেবান। কাজেই আমেরিকাকে কূটনীতিক ছাড়া বাকি সব সেনা ও বেসামরিক ব্যক্তিকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিতে হবে। আর ক্ষমতায় গেলে তালেবানই পশ্চিমা কূটনীতিকদের নিরাপত্তা দেবে।
-
আফগান পরিস্থিতি নিয়ে ফোনে কথা বললেন ইরান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা
জুলাই ২১, ২০২১ ১৪:১২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার ভারতীয় সমকক্ষ এস. জয়শঙ্করের সঙ্গে আফগানিস্তান পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে টেলিফোনে কথা বলেছেন।
-
আফগানিস্তানে দায়েশের বিস্তারে মার্কিন ও ন্যাটো বাহিনীর সহযোগিতার রহস্য
জুলাই ২১, ২০২১ ১২:৩৯আফগানিস্তান বিষয়ক রুশ প্রতিনিধি জামির কাবুলোভ আফগানিস্তানে দায়েশ তথা কথিত আইএস বা ইসলামিক স্টেট নামে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে মার্কিন সেনা ও তাদের মিত্র দেশগুলোর সশস্ত্র বাহিনীর সহযোগিতার সম্পর্ক থাকার খবর ফাঁস করে বলেছেন, আফগানিস্তানে এই সহযোগিতার বিষয়ে আমরা তথ্য পেয়েছি।
-
৬ মাসের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বদলে দেয়ার পরিকল্পনা ঘোষণা প্রেসিডেন্ট গনির
জুলাই ২১, ২০২১ ১০:১১আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, তার দেশের চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য ‘জরুরি ও কার্যকর’ একটি পরিকল্পনা গ্রহণ করেছে তার সরকার। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি বদলে যাবে বলেও তিনি দাবি করেছেন।
-
আগ্রাসন রোধে আফগান জনগণ সাহসিকতা ও প্রতিরোধের দৃষ্টান্ত স্থাপন করেছে: বেলায়েতি
জুলাই ২০, ২০২১ ১৩:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময়ই আফগানদের মধ্যে শক্তিশালী ভ্রাতৃত্ব বন্ধন কামনা করে। তেহরানের উদ্যোগে অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংএ 'আফগানিস্তানে টেকসই শান্তি ও নিরাপত্তা' শীর্ষক সম্মেলনে চীন, রাশিয়া, কাজাখস্তানসহ আফগানিস্তানের অন্য প্রতিবেশী দেশগুলো প্রতিনিধিরা অংশ নেন।
-
তালেবানকে আপন ভাইয়ের ভূমি দখল বন্ধ করতে হবে: এরদোগান
জুলাই ২০, ২০২১ ০৭:২৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তালেবানকে ‘আপন ভাইয়ের ভূমি দখল’ বন্ধ করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট এরদোগান সোমবার (১৯ জুলাই) উত্তর গ্রিস সফরে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তালেবানের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, “তালেবানকে এই মুহূর্তে বিশ্ববাসীকে জানান দিতে হবে যে, তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।”
-
তালেবানের হাতে নাজরাবের পতন; দোহা বৈঠক নিয়ে কাবুলের হতাশা
জুলাই ২০, ২০২১ ০৩:৫৩আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের নাজরাব জেলা দখল করে নিয়ে তালেবান। কাপিসা প্রদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আইআরআইবি জানিয়েছে, গত কয়েকদিন ধরে আফগান সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের জের ধরে সোমবার নাজরাব জেলার পতন হয়।
-
আফগানিস্তানে সংকট তীব্র হলে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে: ইমরান খান
জুলাই ২০, ২০২১ ০৩:৩০পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তানে জোর করে একটি সরকার চাপিয়ে দেয়ার চেষ্টা করলে সংকটের সমাধান হবে না এবং দেশটির সংকট তীব্র হলে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন সরকারের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদ সোমবার ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।