-
আর্মেনিয়ার দাবির পক্ষে কোনো প্রমাণ নেই: তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়
অক্টোবর ০১, ২০২০ ০৮:৫৭তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নগরনো-কারাবাখ অঞ্চলের চলমান সংঘাতে তুর্কি যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহৃত হচ্ছে বলে আর্মেনিয়া যে অভিযোগ করেছে তার পক্ষে দেশটি কোনো প্রমাণ দেখাতে পারবে না।
-
সামরিক অভিযান বন্ধ রাখতে যে শর্ত দিল আজারবাইজান
অক্টোবর ০১, ২০২০ ০৭:১২আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নগরনো-কারাবাখ পার্বত্য অঞ্চল থেকে আর্মেনিয়া সেনা প্রত্যাহার করে নিলে তিনি ওই অঞ্চলে তার দেশের সামরিক অভিযান বন্ধ রাখবেন। তিনি গতকাল (বুধবার) সীমান্ত সংঘর্ষে আহত আজারি সেনাদের দেখতে হাসপাতালে গিয়ে এ শর্ত বেঁধে দেন।
-
বাকু-ইয়েরেভান সংঘাতে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়: ইরান
অক্টোবর ০১, ২০২০ ০২:৪৫ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট সংঘাতে সংযম প্রদর্শনের জন্য আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি আহ্বান জানিয়েছেন।একইসঙ্গে তিনি এই সংঘর্ষে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে বলেছেন, আরেকটি যুদ্ধের ভার বহন করার ক্ষমতা এ অঞ্চলের নেই।
-
বাড়ছে লাশের মিছিল, তবু আলোচনায় নারাজ আর্মেনিয়া ও আজারবাইজান
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১৪:৪৩কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
-
তুরস্ক জঙ্গিবিমান ভূপাতিত করেছে বলে জানাল আর্মেনিয়া; আঙ্কারার প্রত্যাখ্যান
সেপ্টেম্বর ৩০, ২০২০ ০৬:৪৮তুরস্কের একটি যুদ্ধবিমান আর্মেনিয়ার আকাশে সেদেশের একটি জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। তুরস্ক এ অভিযোগকে ‘নির্জলা অসত্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।
-
ইরানের ভেতর দিয়ে আর্মেনিয়ায় অস্ত্র নেয়ার খবর প্রত্যাখ্যান করল তেহরান
সেপ্টেম্বর ৩০, ২০২০ ০২:৩১ইরানের ভেতর দিয়ে আর্মেনিয়ায় সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে গতকাল (মঙ্গলবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে ওই খবরের সত্যতা প্রত্যাখ্যান করেন।
-
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত; নিহত প্রায় ১০০
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১৪:৫৮আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। দুই দেশের সেনাবাহিনীই বলেছে, গতরাতভর (সোমবার) উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
-
তুরস্ককে আবার আর্মেনীয়দের ওপর গণহত্যা চালাতে দেয়া হবে না: সারকিসিয়ান
সেপ্টেম্বর ২৯, ২০২০ ০৮:৪০আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ আরেকবার তুরস্ককে আর্মেনীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অনুমতি দেবে না। কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সীমান্ত সংঘর্ষে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বাকুর প্রতি সমর্থন ঘোষণার পর ইয়েরেভানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এল।
-
সংঘর্ষ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে; মর্টার এসে পড়ছে ইরানে
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৬:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তরের দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়া কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে। একে অপরের অবস্থানে গুলি ও মর্টার নিক্ষেপ অব্যাহত রেখেছে। এ অবস্থায় তিনটি মর্টার এসে পড়েছে ইরান ভূখণ্ডে।
-
আরেকটি যুদ্ধের ভার বহনের ক্ষমতা নেই এ অঞ্চলের: আজারবাইজান ও আর্মেনিয়াকে ইরান
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৪:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, নতুন করে এ অঞ্চলের আরেকটি যুদ্ধের ভার বহন করার ক্ষমতা নেই। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে গতকাল থেকে নতুন করে সামরিক সংঘাত শুরুর প্রেক্ষাপটে তেহরান এ বক্তব্য দিল।