-
‘আতঙ্ক থেকেই ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করছে’
মার্চ ১১, ২০২১ ০২:৩৫ইরানের সেনাবাহিনীর উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেইন দাদরাস বলেছেন, আতঙ্ক থেকেই ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করছে; কারণ, ইরানের সামরিক শক্তি সম্পর্কে তেল আবিব পুরোপুরি ওয়াকিবহাল রয়েছে।
-
আমেরিকা মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করতে চায়: জেনারেল
মার্চ ১০, ২০২১ ০২:৪৫ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, মধ্যপ্রাচ্যে গোলযোগ ও সহিংসতা জিইয়ে রাখা আমেরিকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এবং যুদ্ধ চালু থাকলেই এ অঞ্চলে আমেরিকার স্বার্থ রক্ষিত হয়।
-
ইরানের কাছ থেকে ‘গঠনমূলক প্রস্তাবের’ অপেক্ষায় আছি: আমেরিকা
মার্চ ০৯, ২০২১ ০৮:৫০মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস ঘোষণা করেছেন, তার দেশ ইরানের কাছ থেকে একটি ‘গঠনমূলক প্রস্তাবের’ অপেক্ষায় রয়েছে। তিনি সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব তার দেশ দিয়েছে সে ব্যাপারে ওয়াশিংটন তেহরানের পক্ষ থেকে একটি গঠনমূলক প্রস্তাব আশা করছে।
-
আসুন আমেরিকার কাছ থেকে ভেটো ক্ষমতা কেড়ে নিই: ইরান
মার্চ ০৫, ২০২১ ০৭:১৪মার্কিন ভারপ্রাপ্ত উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা আরেকবার আলোচনার কোনো বিষয়বস্তু নয়।
-
কূটনীতির পথ খোলা; কিন্তু ইরানকে আগে ফিরতে হবে: ব্লিঙ্কেন
মার্চ ০৫, ২০২১ ০২:৩৭ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটাতে ‘কূটনীতির পথ খোলা’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে একইসঙ্গে তিনি ইরানকে আগে তার পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসার দাবিও পুনরাবৃত্তি করেছেন।
-
পরমাণু সমঝোতাকে এগিয়ে নেয়ার একমাত্র উপায় নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইরান
মার্চ ০৪, ২০২১ ০৩:০৮ইরান বলেছে, পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান ঘটিয়ে এই সমঝোতাকে সামনের দিকে এগিয়ে নেয়ার একমাত্র উপায় হচ্ছে তেহরানের ওপর আরোপিত আমেরিকার বেআইনি ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
-
ইয়েমেন সংকট: অ্যান্টনি ব্লিঙ্কেনের বক্তব্যের জবাব দিল ইরান
মার্চ ০৪, ২০২১ ০২:৪৯ইরান বলেছে, অপর দেশের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার আগে আমেরিকার উচিত গত ছয় বছর ধরে ইয়েমেনে যে অপরাধযজ্ঞের অংশীদার হয়েছে তার জবাবদিহী করা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইয়েমেন পরিস্থিতি নিয়ে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তার জবাবে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
-
ইয়েমেনকে জড়িয়ে আবার ইরানবিরোধী বক্তব্য দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ০৩, ২০২১ ০৩:১৮মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইরানের বিরুদ্ধে তার দেশের ভিত্তিহীন ও অমূলক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি মঙ্গলবার ইয়েমেনের ওপর সৌদি আরবের গত ছয় বছরের আগ্রাসনের বিষয়টি চেপে গিয়ে দাবি করেছেন, ইরানের কারণে ইয়েমেনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
-
ইরানের আলোচনায় না বসার সিদ্ধান্তে ওয়াশিংটনের হতাশা প্রকাশ
মার্চ ০১, ২০২১ ০৬:২২ইরান পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করায় হতাশা প্রকাশ করেছে আমেরিকা। ওয়াশিংটন বলেছে, তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।
-
আমেরিকার সঙ্গে আলোচনায় বসার ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
মার্চ ০১, ২০২১ ০৫:৫৩ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান। এই সমঝোতার ব্যাপারে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের সর্বসাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।