• নিজেরাই খুনোখুনি করছে দায়েশ; এবার শিকার ৮ জন

    নিজেরাই খুনোখুনি করছে দায়েশ; এবার শিকার ৮ জন

    মার্চ ০১, ২০১৬ ০৯:৩০

    ১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সন্দেহের কারণে হল্যান্ডের আট নাগরিককে হত্যা করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। হত্যাকাণ্ডের শিকার আট ব্যক্তি দায়েশের হয়ে সিরিয়ায় লড়াই করে আসছিল তবে সম্প্রতি তাদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ও দায়েশের ভেতরে বিদ্রোহ করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

  • ‘মসুল বাধ ধসে মারা যেতে পারে ১৫ লাখ মানুষ’

    ‘মসুল বাধ ধসে মারা যেতে পারে ১৫ লাখ মানুষ’

    মার্চ ০১, ২০১৬ ০৮:৫৮

    ১ মার্চ (রেডিও তেহরান): ইরাকের ট্রাইগ্রিস নদীর মসুল বাধের সম্ভাব্য ধস নিয়ে ওই এলাকায় বসবসারত নাগরিকদের হুঁশিয়ার করে দিয়েছে ইরাক সরকার এবং বাগদাদের মার্কিন দূতাবাস। আলাদা বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, মসুল বাধ যেকোনো সময় ধসে যেতে পারে এবং বাধের আশপাশে বসবাসরত লোকজনকে অন্তত ছয় কিলোমিটার দূরে চলে যেতে হবে।

  • বোমা হামলায় নিহত ৭০: এ বর্বরতার শেষ কোথায়?

    বোমা হামলায় নিহত ৭০: এ বর্বরতার শেষ কোথায়?

    ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ২২:৪৮

    ২৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরাকের রাজধানী বাগদাদের একটি জনাকীর্ণ মার্কেটে দুটি বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত ও ১০০ ব্যক্তি আহত হয়েছে। ইরাকের পুলিশ ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে। আজ (রোববার) হামলাটি বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর সিটিতে হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

  • মুসলিম বিশ্বের মধ্যে কৌশলগত ঐক্য চায় ইরান: লারিজানি

    মুসলিম বিশ্বের মধ্যে কৌশলগত ঐক্য চায় ইরান: লারিজানি

    ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ০৯:৪৬

    ২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, মুসলিম বিশ্বের মধ্যে কৌশলগত ঐক্য চায় তার দেশ। এ লক্ষ্য নিয়ে ইরান সবসময় কাজ করেছে এবং এ কৌশলই ইরানের কাছ সবসময় গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। লারিজানি পরিষ্কার করে বলেছেন, “আমরা ইরাক ও সিরিয়ার মতো দেশকে ভাগ করার বিরুদ্ধে।”

  • সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের প্রতিবাদ জানাল বাগদাদ

    সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের প্রতিবাদ জানাল বাগদাদ

    ফেব্রুয়ারি ২৭, ২০১৬ ১৫:৫৭

    ২৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের এক অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরাক সরকার। ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বক্তব্যের মাধ্যমে নাহিয়ান ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন।

  • ইরাকের আনবার প্রদেশে একাধিক সেনাঘাটি নির্মাণ করবে মার্কিন বাহিনী

    ইরাকের আনবার প্রদেশে একাধিক সেনাঘাটি নির্মাণ করবে মার্কিন বাহিনী

    ফেব্রুয়ারি ২৫, ২০১৬ ০৯:৪০

    ২৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাকের গোলযোগপূর্ণ আনবার প্রদেশে একাধিক সেনাঘাটি নির্মাণের পরিকল্পনা করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ ঠেকানোর নামে এ সব ঘাটি তৈরির পরিকল্পনা করেছে আমেরিকা।

  • ‘তুরস্কের বিরুদ্ধে রাশিয়ার সাহায্য চাইতে পারে ইরাক’

    ‘তুরস্কের বিরুদ্ধে রাশিয়ার সাহায্য চাইতে পারে ইরাক’

    ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ০০:১৯

    ১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরাকের ভেতরে তুরস্কের মোতায়েন করা সেনা ফেরত না নিলে আংকারার বিরুদ্ধে রাশিয়ার সাহায্য চাইতে পারে বাগদাদ সরকার। ইরাক থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে তুরস্কের ওপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ার জন্য আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের নিন্দাও করেছে ইরাক।

  • মসুল মুক্ত করার জন্য হাজার হাজার সেনা সমাবেশ করছে ইরাক

    মসুল মুক্ত করার জন্য হাজার হাজার সেনা সমাবেশ করছে ইরাক

    ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ১৪:১১

    ১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরাকের উত্তরাঞ্চলীয় নগরী মসুলের কাছে একটি ঘাটিতে হাজার হাজার সেনা সমবেত হয়েছে। দায়েশ সন্ত্রাসীগোষ্ঠীর হাত থেকে মসুল নগরী উদ্ধারের জন্য সেনা সমাবেশ ঘটানো হয়েছে।

  • ‘ইরাকে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আমাদের প্রতিনিধিত্ব করেন না’

    ‘ইরাকে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আমাদের প্রতিনিধিত্ব করেন না’

    জানুয়ারি ২৫, ২০১৬ ১৫:২০

    ২৫ জানুয়ারি (রেডিও তেহরান): ইরাকে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সম্প্রতি যে বিতর্কিত মন্তব্য করেছেন তা সৌদি আরবের সরকারি অবস্থান নয় বলে দাবি করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের। তার এ দাবির ফলে রিয়াদের কূটনৈতিক নিয়োগ নিয়ে প্রশ্ন দেখা দেয়ার পাশাপাশি ইরাকে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।