-
আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
মার্চ ০৫, ২০২২ ১৪:৪১উত্তর কোরিয়া আরও একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া আলাদাভাবে এ তথ্য জানিয়েছে।
-
একসাথে মিলে আমেরিকাকে ব্যর্থ করে দেব
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৩:০৬উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পিয়ংইয়ং এবং বেইজিং একসাথে মিলে আমেরিকার হুমকি ও শত্রুতাপূর্ণ নীতিকে ব্যর্থ করে দেবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রোডং সিনমুন আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।
-
উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে চীন
ফেব্রুয়ারি ০৫, ২০২২ ১১:৪০উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে আমেরিকার নীতির সমালোচনা করেছে চীন। একইসঙ্গে উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, উত্তর কোরিয়া সংকট সমাধানের চাবিকাঠি আমেরিকার হাতে রয়েছে।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসার আহ্বান
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৭:১৪উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে আমেরিকা। জাতিসংঘের মার্কিন মিশনের একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে আগামীকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
-
আমেরিকাকে বার্তা দিতে দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া
জানুয়ারি ৩০, ২০২২ ১৩:০২মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে উপেক্ষা করে ২০১৭ সালের পর আজ (রোববার) দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রটি পাল্লা ঠিক কত তা সুস্পষ্টভাবে জানা যায় নি।
-
আবার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া
জানুয়ারি ১৭, ২০২২ ০৫:৩৭উত্তর কোরিয়া আজ (সোমবার) সাগরে আবার স্বল্প-পাল্লার দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ নিয়ে চলতি জানুয়ারি মাসে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
-
উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া
জানুয়ারি ১৬, ২০২২ ০৫:১১ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া।দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির ইউনহ্যাপ বার্তা সংস্থা এ খবর দিয়েছে।
-
নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারির পরই আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ. কোরিয়া
জানুয়ারি ১৪, ২০২২ ১৬:২৫পিয়ংইয়ংয়ের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়া অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
-
উত্তর কোরিয়ার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করুন
জানুয়ারি ১৩, ২০২২ ০৯:০১এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে দুই দফা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। চাপ সৃষ্টির অংশ হিসেবে পিয়ংইয়ংয়ের ওপর আরো অবরোধ দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া
জানুয়ারি ১২, ২০২২ ০৭:৩৩গতকাল (মঙ্গলবার) উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে নিশ্চিত করেছে পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি প্রত্যেক সরাসরি পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।