-
ফিলিস্তিন বিষয়ক ইসরাইলের নীতি অগ্রহণযোগ্য: এরদোগান
ডিসেম্বর ২৬, ২০২০ ১০:১৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইহুদিবাদী ইসরাইল যে নীতি অনুসরণ করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইজরাইলের নীতি তেল আবিব এবং আঙ্কারার মধ্যকার সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
-
তুরস্কের আত্মপক্ষ সমর্থন: এরদোগান ভেবেছিলেন কবিতাটি কারাবাখ নিয়ে রচিত
ডিসেম্বর ১৩, ২০২০ ০৩:৩৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজারবাইজান সফরে গিয়ে একটি বিতর্কিত কবিতা আবৃত্তি করে যে উত্তেজনা সৃষ্টি করেছেন সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
-
নিষেধাজ্ঞা দিলে ইউরোপ-আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হবে: এরদোগান
ডিসেম্বর ১২, ২০২০ ০৮:২০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞার নিন্দা করে বলেছেন, এই নিষেধাজ্ঞার কারণে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে; এতে কেউ লাভবান হবে না।
-
আমাদের প্রিয় আজারবাইজান নিয়ে কথা বলার অধিকার কারো নেই: জারিফ
ডিসেম্বর ১২, ২০২০ ০২:৫৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমাদের প্রিয় আজারবাইজানকে নিয়ে কথা বলার অধিকার কারো নেই। তিনি বাকু সফরে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দেয়া এক অনাকাঙ্ক্ষিত বক্তব্যের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।
-
এরদোগানের অনধিকারচর্চা: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল ইরান
ডিসেম্বর ১২, ২০২০ ০২:৪৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বক্তব্য দেয়ায় তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শুক্রবার এ খবর জানিয়ে বলেছেন, আজারবাইজান সফরে গিয়ে এরদোগান ইরানের ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
-
ফ্রান্স শিগগিরই ম্যাক্রন থেকে মুক্তি পাবে: এরদোগানের আশা
ডিসেম্বর ০৫, ২০২০ ০৪:৩৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি আশা করছেন শিগগিরই ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রনের মতো নেতা থেকে মুক্তি পাবে। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই হচ্ছে এরদোগানের এ যাবৎকালের সবচেয়ে কড়া মন্তব্য।
-
কারাবাখ শান্তিচুক্তি পর্যবেক্ষণ করতে আজারবাইজানে শান্তিরক্ষী পাঠাচ্ছে তুরস্ক
নভেম্বর ১৭, ২০২০ ০৩:১০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজারবাইজানে শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি অনুমোদন করার জন্য তার দেশের পার্লামেন্টের অনুমতি চেয়েছেন। সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় এক শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহের সংঘর্ষের অবসান ঘটে।
-
পশ্চিমারা আবার ক্রুসেড শুরু করতে চায়: এরদোগান
অক্টোবর ২৯, ২০২০ ০৬:৫২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামের ওপর আক্রমণ করে নতুন করে ক্রুসেড শুরু করতে চায়। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (স)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের মাধ্যমে অবমাননা করার কারণে যখন সারা বিশ্বের নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে তখন এরদোগান এই বক্তব্য দিলেন।
-
‘ফরাসি পণ্য বয়কট করুন’: তুর্কি জনগণের প্রতি এরদোগানের আহ্বান
অক্টোবর ২৭, ২০২০ ০৭:৫৬ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মহানবী (সা.)-এর অবমাননা করে বক্তব্য দেয়ায় ফরাসি পণ্য বর্জন করতে তুরস্কের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি গতকাল (সোমবার) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জনগণকে উদ্দেশ করে বলেছেন, ফরাসি পণ্যের বিজ্ঞাপন প্রচার এবং এই দেশটির পণ্য কেনা থেকে বিরত থাকুন।
-
বিশ্বনবীর অবমাননা: ফ্রান্স-তুরস্ক বিরোধ তুঙ্গে: হালাল খাদ্য নিয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
অক্টোবর ২৬, ২০২০ ১৪:০৯পূর্ব ভূমধ্য সাগর এলাকায় তুরস্কের কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে প্যারিসের সঙ্গে আঙ্কারার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ফ্রান্সে সম্প্রতি ইসলাম ও মুসলিম বিদ্বেষীদের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের অবস্থান ও বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে তুরস্কের সঙ্গে ওই দেশটির উত্তেজনা তৈরি হয়েছে।